ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে দুই নারীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০২:৩০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০২:৩০:৪৭ অপরাহ্ন
রাজশাহীতে দুই নারীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন রাজশাহীতে দুই নারীকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন
রাজশাহীর পবা উপজেলায় দুই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যরা। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে “সচেতন নারী সমাজ”-এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
গত ১১ নভেম্বর পবা উপজেলার আশরাফের মোড় এলাকায় মহিলা দলের দুই কর্মী—নিলুফা ইয়াসমিন ও তাঁর বোন নূরবানু বেগম—লাঞ্ছিত হন। অভিযোগ করা হয়, স্থানীয় জামায়াতকর্মী নুরুল ইসলাম তাদের ওপর হামলা চালান। নিলুফাকে জুতাপেটা এবং অন্যজনকে লাথি মারার অভিযোগও উঠে আসছে।
 
মানববন্ধনে বক্তারা দাবি করেন, জামায়াতের প্রার্থীর পক্ষে প্রচারণা না করায় এই হামলা চালানো হয়েছে। তারা বলেন, রাজনৈতিক বিরোধ ও দলীয় চাপ প্রয়োগের সংস্কৃতি নারীদের ওপর নির্যাতনকে উসকে দিচ্ছে।
 
বক্তারা দেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে।
 
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মহিলা দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি সামসাদ বেগম মিতালী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন প্রমুখ।
 
বক্তারা অভিযুক্ত জামায়াতকর্মী নুরুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তারা আরও বলেন, নারী নির্যাতন রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্রে পরিণত হলে তা সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি