ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

পাউরুটি যে ভাবে দীর্ঘ দিন তাজা ও নরম রাখবেন

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০২:২১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০২:২১:২১ অপরাহ্ন
পাউরুটি যে ভাবে দীর্ঘ দিন তাজা ও নরম রাখবেন ফাইল ফটো
সকালে টাটকা পাউরুটি কিনে আনলেন। বেলা গড়াতেই তা ঢুকিয়ে দিলেন ফ্রিজে। তার পরেও কি পাউরুটি নরম ও তাজা থাকে? ফ্রিজে রেখে দেওয়া পাউরুটি খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, তার স্বাদেও বদল আসে। আবার দীর্ঘ সময়ে বাইরে রেখে দিলে পাউরুটিতে ছত্রাক জন্মাতে পারে। অথচ একদিনেই তো আর আস্ত পাউরুটির প্যাকেট শেষ করে দেওয়া যায় না। তা হলে উপায়?

পাউরুটি কী ভাবে টাটকা ও তাজা রাখা যায়, তার কিছু নিয়ম আছে। পাউরুটি ঘরের তাপমাত্রায় রাখাই ভাল। রোদ ও আর্দ্রতা থেকে দূরে রাখতে পারলে ছত্রাক জন্মাবে না। পাউরুটি কাগজের ব্যাগ বা ব্রাউন পেপারে মুড়ে সংরক্ষণ করা সবচেয়ে ভাল।

বায়ুনিরুদ্ধ পাত্রে পাউরুটি রেখে দিলে দীর্ঘ সময় ভাল থাকবে। অথবা জিপ লক দেওয়া ব্যাগ ব্যবহার করলে ভাল হয়। এতে ৩-৪ দিন অবধি পাউরুটি টাটকা থাকবে।

ব্রেড বাক্সে রাখতে পারলে সবচেয়ে ভাল হয়। ব্রেড বাক্সে পাউরুটি রাখারও নিয়ম আছে। ছোট একটি আপেলের টুকরো কেটে বাক্সে রেখে দিন। এতে পাউরুটি তাজা থাকে। তবে দু’দিনের বেশি রাখবেন না।

পাউরুটি যদি ৫-৬ দিন রাখতে হয়, তা হলে স্লাইসগুলি অ্যালুমিনিয়ামের ফয়েলে মুড়িয়ে রাখুন। এতে তাজা থাকবে, ছত্রাক জন্মাবে না। সাত দিনের বেশি রাখতে হলে বায়ুনিরুদ্ধ পাত্রে রেখে বা অ্যালুমিনিয়ামের ফয়েলে মুড়িয়ে ফ্রিজে রাখতে হবে।

পাউরুটি ফ্রিজে রাখার পর যদি শক্তি হয়ে যায়, তা হলে ফেলে দেবেন না, সেগুলি সুতির নরম কাপড়ে মুড়িয়ে ১০-১৫ মিনিট গরম ভাপে রাখুন। এতে আগের মতোই নরম হয়ে যাবে।

পচে যাওয়ার ভয়ে পাউরুটি ফ্রিজে রাখেন অনেকেই। খাদ্য নিয়ামক সংস্থার তথ্য বলে, প্যাকেটের ভিতর পাউরুটির মেয়াদ এমনিতেই তিন-চার দিন থাকে। দ্রুত মেয়াদকাল উত্তীর্ণ হয়ে যায় এমন পাউরুটি না কেনাই ভাল। আর যদি ফ্রিজে রাখতে হয় তা হলে অ্যালুমিনিয়ামের ফয়েলে মুড়িয়ে বা ব্রেড বাক্সে রেখে তবেই ফ্রিজে রাখা উচিত।

পাউরুটি খোলা প্লাস্টিকের প্যাকেটে ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি শক্ত ও বিস্বাদ হয়ে যাবে। পাউরুটি তৈরি হয় আটা বা ময়দা দিয়ে। এতে ইস্ট থাকে যা দ্রুত নষ্ট হয়ে যায়। ফ্রিজে রাখলে পাউরুটির ভিতরের স্টার্চের অণুগুলি জমে গিয়ে ক্রিস্টালের মতো হয়ে যায়। এতে খুব তাড়াতাড়ি পাউরুটি শক্ত হয়ে যায় ও তার পুষ্টিগুণ নষ্ট হয়। এমন পাউরুটি খেলে পেটের গোলমাল হতে বাধ্য।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড