ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি নয়, জানিয়ে দিল হামাস! তবে সায় দিয়েছিল ইজ়রায়েল

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৯:২২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৯:২২:০৬ অপরাহ্ন
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি নয়, জানিয়ে দিল হামাস! তবে সায় দিয়েছিল ইজ়রায়েল আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি নয়, জানিয়ে দিল হামাস! তবে সায় দিয়েছিল ইজ়রায়েল
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি বলেই জানিয়েছিলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে সেই প্রস্তাবে কি সায় দেবে হামাস? এই নিয়ে জল্পনার মধ্যেই প্যালেস্টাইনপন্থী সশস্ত্র বাহিনী হামাস জানিয়ে দিল, আমেরিকার দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি নয় তারা। হামাস এ-ও মনে করছে, আলোচনার প্রস্তাব দেওয়া হলেও গাজ়ায় ‘হত্যালীলা এবং দুর্ভিক্ষ’ বজায় থাকবে।

আমেরিকার প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করেছে হামাস। হামাসের এক কর্তা সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, যুদ্ধবিরতি এবং পণবন্দি মুক্তি নিয়ে আমেরিকা যে প্রস্তাব দিয়েছে, তা প্রত্যাখ্যান করা হচ্ছে। আমেরিকার প্রস্তাব নিয়ে হামাসের রাজনৈতিক গোষ্ঠীর সদস্য বাসেম নাঈম সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, এই চুক্তিতে যুদ্ধ বন্ধ করার কথা বলা হলেও তা তাঁদের জনগণের কোনও দাবি পূরণ করতে ব্যর্থ। সেই কারণেই মার্কিন প্রস্তাবে তাঁরা সায় দিচ্ছে না বলেই জানিয়েছেন হামাসের ওই কর্তা।

বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের দেওয়া রফাসূত্রে ‘সই’ করেছে ইজ়রায়েল। তবে হামাসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। হোয়াইট হাউসের এই দাবি নিয়ে ইজ়রায়েলও সরকারি ভাবে কোনও মন্তব্য করেনি। তবে রয়টার্স সূত্রে খবর, বৃহস্পতিবার হামাসের হাতে আটক ইজ়রায়েলি পণবন্দিদের পরিবারের সঙ্গে বৈঠকের সময়ই নেতানিয়াহু বলেছিলেন, ‘‘ইজ়রায়েল উইটকফের নতুন প্রস্তাব গ্রহণ করেছে।’’

কী ছিল আমেরিকার প্রস্তাবে? সরকারি ভাবে প্রস্তাবের বিষয়বস্তু নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, প্রথম দফায় ৬০ দিনের যুদ্ধবিরতি হবে হামাস এবং ইজ়রায়েলের মধ্যে। এই যুদ্ধবিরতির মধ্যে ১০ জন পণবন্দিকে মুক্তি দেবে হামাস। যুদ্ধবিরতি চলাকালীন গাজ়ার নির্দিষ্ট অংশ থেকে সেনা প্রত্যাহারের কথাও ইজ়রায়েলকে জানিয়েছেন উইটকফ। একই সঙ্গে বেশ কয়েক জন জেলবন্দি প্যালেস্টাইনিকে মুক্তি দেওয়ার কথাও রয়েছে রফাসূত্রে। তবে প্রস্তাবে রাজি নয় বলেই জানানো হল হামাসের তরফে।

২০২৩ সালের ৭ অক্টোবর প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আল কাশিম ব্রিগেড ইজ়রায়েলি ভূখণ্ডে হামলা চালানোর পরে নেতানিয়াহুর ফৌজ ধারাবাহিক ভাবে গাজ়ায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর পর কাতারের মধ্যস্থতায় এবং আমেরিকা ও মিশরের প্রচেষ্টায় গত ১৫ জানুয়ারি রাতে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল ইজ়রায়েল সরকার এবং হামাস। ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকরও হয়েছিল। কিন্তু পণবন্দিদের মুক্তি ঘিরে টানাপড়েনের জেরে মার্চের গোড়ায় একতরফা ভাবে যুদ্ধবিরতি ভেঙে গাজ়ায় আবার হামলা শুরু করেছে ইজ়রায়েলি সেনা। তার পর থেকে প্রায় প্রতি দিনই গাজ়ায় ইজ়রায়েলি হামলা চলছে। তার মধ্যেই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল আমেরিকা। তবে হামাস রাজি না হওয়ায়, এ বার আমেরিকা কী পদক্ষেপ করে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে নানা মহলে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা