ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ এক ঝড়ে উড়ে গেল ঘর, খোলা আকাশেই দিন-রাত সিলেট থেকে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধন, রাজশাহীতে ভার্চুয়াল সম্প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল মালেকের জানাজা সম্পন্ন ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের জন্য ১০টি টিউবওয়েল স্থাপনের ঘোষণা রাসিক প্রশাসকের নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ সিংড়ায় যুবদল নেতা হুমায়ুনের ধান কাটা শ্রমিকদের মাঝে খাবার ও গামছা বিতরণ ৩ মে মুজাফরাবাদ গণহত্যা দিবস কাল, পটিয়ায় নানা কর্মসূচি সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার পলাতক সন্দেহভাজন ঢাকায় গ্রেপ্তার নিয়ামতপুরে 'ভাবিচা গণহত্যা দিবস' পালিত

তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১১:১৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১১:১৮:২৮ পূর্বাহ্ন
তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাজশাহীর তানোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস-চেয়ারম্যান ও সাবেক ডাকমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক ২৫তম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ -এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আমশো, মথুরাপুর ও তাঁতিয়ারপাড়ার সমন্বয়ে গঠিত আমশো সোনালী সংঘের উদ্যোগে ঐতিহ্যবাহী আমটিয়ারা মাঠে দুই দিনব্যাপী আয়োজিত উত্তরাঞ্চলের সর্ববৃহত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ,প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের ভাই,বিএনপি চেয়ারপার্সনের সাবেক সামরিক সচিব ও উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।

এদিনঐতিহ্যবাহী আমশো আমটিয়ারা ফুটবল মাঠে উৎসবমুখর পরিবেশে  হাজারো দর্শকের উপস্থিতিতে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বুলেট একাদশ ও সিএফসি একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বুলেট একাদশ ২–১ গোলে জয়লাভ করে। বিজয়ী দল পুরস্কার হিসেবে পায় ১৫০ সিসি পালসার মোটরসাইকেল, আর রানারআপ দল সিএফসি একাদশকে প্রদান করা হয় ১২৫ সিসি মোটরসাইকেল।

টুর্নামেন্টের প্রধান আয়োজক ছিলেন বিএনপির তানোর উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি ও তরুণ সংগঠক এম.এ. মালেক। এ ছাড়া আয়োজনে সহযোগিতা করেন বিএনপি নেতা  ওবায়দুর মাস্টার, মশিউর রহমান, মাহাবুব মোল্লা ও মাজহারুল ইসলাম রনি প্রমুখ।পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, অধ্যাপক নুরুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,ডাঃ মিজানুর রহমান মিজান, জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, ফিরোজ কবির,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন প্রমুখ।

মেজর জেনারেল অব শরিফ উদ্দিন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং বলেন, আমশো মাঠের উন্নয়নে তিনি ব্যক্তিগত উদ্যোগে কাজ করবেন। ধানের শীষের বিজয় মানেই মানুষের অধিকার প্রতিষ্ঠা। এসময় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাজারো ফুটবলপ্রেমী দর্শকে। অনুষ্ঠানটি গ্রামীণ ক্রীড়াচর্চার প্রাণবন্ত ধারাকে আবারও জাগিয়ে তুলেছে বলে জানান স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট

শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট