ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী ফাইনাল খেলা নিয়ে তর্কের জেরে মা-মেয়ের ওপর কিশোর গ্যাংয়ের হামলা বিয়ের দাবিতে চারদিন ধরে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন পরকীয়া সম্পর্কের পরিণতি হত্যা, ভারতে পালানোর আগেই ধরা বগুড়ায় পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ময়মনসিংহে ট্রাপচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে ৩ যাত্রী নিহত রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে ধানের শীষে ভোট চাইলেন লালু

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১১:২৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১১:২৯:৪০ অপরাহ্ন
বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে ধানের শীষে ভোট চাইলেন লালু বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে ধানের শীষে ভোট চাইলেন লালু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু।

বৃহস্পতিবার গাবতলী উপজেলার মহিষাবান পেরিরহাট বাজারে লিফলেট বিতরণকালে তিনি ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

সাবেক এই সংসদ সদস্য বলেন, "গাবতলী ও শাহজাহানপুরবাসীসহ সকল ভোটারদের প্রতি আহ্বান, উন্নয়নের প্রতীক ধানের শীষ মার্কায় ভোট দিন। আমাদের গর্ব বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ভোটারদের আশা-আকাঙ্ক্ষা পূরণে বেগম খালেদা জিয়া এই আসনটি ধরে রাখবেন।

হেলালুজ্জামান তালুকদার লালু আরও বলেন, আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি না, আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি রাজনৈতিক দল বেহেশতের টিকিট দিয়ে ভোট নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, বেগম খালেদা জিয়ার সম্মানে অন্য দলগুলো এই আসন থেকে সরে দাঁড়াবে।

এই নির্বাচনী প্রচারণায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উপজেলা বিএনপি'র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও মহিষাবান ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু তালেব শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, এবং পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ।

এছাড়াও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, বিএনপি নেতা মোশাররফ হোসেন শাহীন, খায়রুজ্জামান, শাহজাহান আলী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাসানুর রহমান হাসান, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা নূর আলম, এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান মোহনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই প্রচারণায় অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড