ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার বেগমগঞ্জে ছাত্রী ধর্ষণ: প্রধান শিক্ষক গ্রেফতার, বাকিদের ধরতে অভিযান ​রাজশাহীতে জমকালো আয়োজনে ‘মতবিনিময় সভা এবং ক্যারিয়ার কাউন্সিল -২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার হোয়াইট হাউসের ডিনারে গুলির শব্দে সরিয়ে নেওয়া হলো ট্রাম্প দম্পতিকে শিবগঞ্জে র‌্যাবের অভিযানে ৭৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাজশাহীতে গাঁজা ও ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহীতে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ সাজিদ হত্যা মামলার পলাতক আসামি অনিক দাস গ্রেপ্তার

রাজশাহীতে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গণঅধিকার পরিষদের রাজপথে অবস্থান

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১১:১৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১১:১৭:০৩ অপরাহ্ন
রাজশাহীতে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গণঅধিকার পরিষদের রাজপথে অবস্থান রাজশাহীতে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গণঅধিকার পরিষদের রাজপথে অবস্থান
আওয়ামী লীগের কথিত নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী মহানগরীর রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ। রাজশাহী জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচিতে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে শহরের জিরো পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল ও সমাবেশ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তুলে সাধারণ জনগণকে রক্ষায় তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি বলে জানান।

কর্মসূচি শেষে রাজশাহী জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান। দেশের স্থিতিশীলতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ সর্বদা জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। কোনো ধরনের সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ডকে তারা প্রশ্রয় দেবে না এবং সাধারণ মানুষের নিরাপত্তায় সর্বদা সজাগ থাকবে বলে তিনি উল্লেখ করেন।

মহানগরীর জিরো পয়েন্টে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল পাঁয়তারা করছে। তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

এ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থানে দেখা গেছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত