ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফাইনালেও নিখুঁত ক্রিকেট খেলতে চায় নিউজিল্যান্ড সন্তানধারণে নানা জটিলতা ছিল, কেন আজও কন্যাকে নিয়ে আতঙ্কে প্রিয়ঙ্কা! ‘জেন জি’ বিক্ষোভ পরবর্তী নেপালে ভোটগ্রহণ চলছে নগরীতে এসকাফ কফ সিরাপ নহ মাদক কারবারী গ্রেফতার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬ বোয়ালখালীতে প্রাইভেট পড়ার আড়ালে শিশু নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার ইরান প্রতিমাসে ১০,০০০ ড্রোন তৈরির ক্ষমতা রাখে জামালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত ফুলবাড়ীতে ট্রলি খাদে পড়ে চালকের মৃত্যু, গতিরোধক নির্মানের দাবিতে বিক্ষোভ প্রথম দশকের পরও ইবাদতের আগ্রহ ধরে রাখবেন যে কৌশলে ‘অতিথি হয়ে ভারতে যাওয়া রণতরী ডোবানোয় পস্তাতে হবে আমেরিকাকে’, হুঙ্কার ইরানের! ঈদের ছুটি বাড়ল রাণীশংকৈলে দলীয় প্রভাবে খাস জমি দখল-১৭ বছর পর মুখ খুললেন এলাকাবাসি লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ২ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা শাহজাদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার ৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক রাজশাহীতে লাইসেন্সবিহীন দুই প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা

রাজশাহীতে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গণঅধিকার পরিষদের রাজপথে অবস্থান

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১১:১৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১১:১৭:০৩ অপরাহ্ন
রাজশাহীতে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গণঅধিকার পরিষদের রাজপথে অবস্থান রাজশাহীতে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গণঅধিকার পরিষদের রাজপথে অবস্থান
আওয়ামী লীগের কথিত নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজশাহী মহানগরীর রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ। রাজশাহী জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচিতে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

দিনব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে শহরের জিরো পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল ও সমাবেশ করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ তুলে সাধারণ জনগণকে রক্ষায় তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি বলে জানান।

কর্মসূচি শেষে রাজশাহী জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা থেকে সাধারণ জনগণকে রক্ষা করতে আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান। দেশের স্থিতিশীলতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ সর্বদা জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। কোনো ধরনের সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ডকে তারা প্রশ্রয় দেবে না এবং সাধারণ মানুষের নিরাপত্তায় সর্বদা সজাগ থাকবে বলে তিনি উল্লেখ করেন।

মহানগরীর জিরো পয়েন্টে আয়োজিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল পাঁয়তারা করছে। তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

এ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থানে দেখা গেছে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে এসকাফ কফ সিরাপ নহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে এসকাফ কফ সিরাপ নহ মাদক কারবারী গ্রেফতার