ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার

নগরীর চন্দ্রিমায় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী মাদক কারবারি পলাতক

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ১০:৫২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ১০:৫২:৫৩ অপরাহ্ন
নগরীর চন্দ্রিমায়  বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী মাদক কারবারি পলাতক নগরীর চন্দ্রিমায় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ এক নারী মাদক কারবারি পলাতক
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মুশরইল জলিলের মোড় এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ২,৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮৬,৮০০ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

ডিএনসি’র রাজশাহী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মুশরইল জলিলের মোড় এলাকার বাসিন্দা মোসাঃ আলোর (৪৪) বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি’র একটি দল তার একতলা পাকা বাড়ির রান্নাঘর ও শোবার ঘরে তল্লাশি চালায়। এ সময় একটি স্বচ্ছ পলিথিন ব্যাগে ১০টি নীল রঙের জিপার প্যাকেটে মোট ২,০০০ পিস এবং আরেকটি সাদা কাপড়ের ব্যাগে ৩টি জিপার প্যাকেটে আরও ৫৪৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মোট ২,৫৪৬ পিস ইয়াবার ওজন আনুমানিক ২৫৪.৬ গ্রাম।

অভিযানকালে ইয়াবা ছাড়াও মাদক বিক্রির নগদ ৮৬,৮০০ টাকা জব্দ করা হয়। 

রাজশাহী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক রায়হান আহমেদ খান জানান, অভিযানের সময় আসামি মোসাঃ আলো কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(খ) ও ২৬(১) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পরিদর্শক আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। এই মাদক চক্রের সাথে আর কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক