ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

ফেনীতে ৩৮০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৯:৩২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৯:৩২:৫৯ অপরাহ্ন
ফেনীতে ৩৮০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক ফেনীতে ৩৮০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক
চট্টগ্রামের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩,৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জহুরা বেগম (৪২) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে ফেনী সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , এক মাদক কারবারি যাত্রীবেশে চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক নিয়ে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে, র‍্যাবের দলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গোবিন্দপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে চট্টগ্রাম থেকে বরিশালগামী 'বলেশ্বর' নামের একটি বাসকে থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের সুপারভাইজার ও অন্যান্য কর্মীদের সহায়তায় যাত্রীদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জহুরা বেগমের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার কাছে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

আটককৃত জহুরা বেগম কক্সবাজারের উখিয়া থানার বালুখালি এলাকার মৃত এস্তাজার মোহাম্মদের মেয়ে এবং মোঃ সালামের স্ত্রী।

র‍্যাব জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং যাত্রীবেশে বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত জহুরা বেগম ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি