ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫ রাণীনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী যুবক গ্রেফতার সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

রাজশাহীতে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী গুরুতর আহত

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৭:৪৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৭:৪৪:১৮ অপরাহ্ন
রাজশাহীতে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী গুরুতর আহত রাজশাহীতে বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী গুরুতর আহত
রাজশাহীতে মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। এ সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর রাজপাড়া থানাধীন ডাবতলা এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

আরএমপি পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকালে লিমন মিয়া নামের এক যুবক ডাবতলা এলাকার স্পার্ক ভিউ ভবনের তৃতীয় তলায় অবস্থিত বিচারক আব্দুর রহমানের বাসভবনে প্রবেশ করে। বাসায় ঢুকেই সে তাওসিফ রহমান সুমন ও তার মা তাসমিন নাহারের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে সুমন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় বিচারকের স্ত্রী তাসমিন নাহারকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে হামলাকারী যুবক লিমন মিয়াও আহত অবস্থায় বর্তমানে রামেক হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে রাজপাড়া থানা পুলিশ।

এ ব্যপারে আরএমপি পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান জানান, হামলাকারী লিমন মিয়াকে আটক করা হয়েছে। তার বাড়ি গাইবান্ধা জেলায়। তিনি আরও জানান, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে আরএমপি পুলিশের পুলিশ কমিশনার আবু সুফিয়ান জানান, পুলিশের তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ করছে। তিনি বলেন, হত্যার কারণ এখনো স্পষ্ট নয়, তবে আমরা পারিবারিক বা ব্যক্তিগত শত্রুতার সম্ভাবনাকে খতিয়ে দেখছি। হামলাকারী যুবক চিকিৎসাধীন রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা