ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বান্দরবানে পাহাড়ের পাদদেশে মিললো মা-মেয়ের মরদেহ কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা শোয়ার ঘরে ছোট্ট বদল আনলেই নিদ্রা হবে সুখের চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে উদযাপন করা হচ্ছে ঈদ আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারন যুক্তরাষ্ট্রে এবারও তিন হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দরিদ্র শিশুদের ফিতরা দেবেন যেভাবে বরিশালে শিশু রাইসা হত্যার ঘটনায় বাবা-ছেলে কারাগারে আমাকে সব সময় দেখতে সুন্দর লাগবে, এমন কোনও বাসনা নেই: ঋতুপর্ণা সেনগুপ্ত খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১১ রাজশাহী’তে কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৬ দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণ স্থানীয়দের উপস্থিতিতে কালেমা পাঠ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেল উদ্ধার ও জরিমানা

জিমে ৭টি ভুল থেকে সাবধান!

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৪:০৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৪:০৪:১৭ অপরাহ্ন
জিমে ৭টি ভুল থেকে সাবধান! ফাইল ফটো
নিয়মিত জিমে সময় কাটানো স্বাস্থ্যের পক্ষে উপকারী। তরুণ প্রজন্মের একটা বড় অংশ এখন স্বাস্থ্য সচেতন। কিন্তু সেখানে পদ্ধতিগত কোনও ত্রুটি থাকলে সমস্যা বাড়তে পারে। তার ফলে অল্প বয়সেই অস্থিসন্ধির ক্ষতি হচ্ছে।

জিমে সাধারণত ওজন কমানো বা সুঠাম দেহ তৈরির জন্য অনেকেই ভারী ওজন সহ শরীরচর্চা করেন। আর এখানেই ভুল হলে অস্থিসন্ধির ক্ষতি হয়। হাড়ের জোর কমা থেকে শুরু করে হাড় ভাঙার ঘটনাও লক্ষ্যণীয়। আবার অনেক সময়ে অস্থিসন্ধির উপরে ক্রমাগত চাপের ফলে তা গুঁড়িয়েও যেতে পারে। ৭টি ব্যায়ামের ক্ষেত্রে বাড়তি সতর্ক হওয়া প্রয়োজন—

১) আপরাইট রো: ব্যায়ামটি করার সময় দুই হাত শরীরের দিকে এগিয়ে এলেই কাঁধের উপর চাপ তৈরি হয়।

২) বেঞ্চ প্রেস: সাধারণত ভারী ওজন নিয়ে করা হয়। কিন্তু বেঞ্চে শুয়ে দুই হাত বাইরের দিকে রেখে ব্যায়ামটি করলে কাঁধের হাড়ে চাপ তৈরি হয়।

৩) বিহাইন্ড দ্য নেক প্রেস: সাধারণত কাঁধের পিছনের দিকে হাত নিয়ে যাওয়া কঠিন। সেখানে এই ব্যায়ামের মাধ্যমে ঘাড় এবং কাঁধের নীচের অংশের হাড়ের উপর অযথা চাপ তৈরি হয়।

৪) স্মিথ মেশিন স্কোয়াট: একই ভঙ্গিতে স্কোয়াট করার ফলে হাঁটুর উপরে অকারণে চাপ তৈরি হয় যা হাড়ের ক্ষতি করতে পারে। স্কোয়াট সব সময়ে খালি হাতে বা বারবেল ব্যবহার করে করা উচিত।

৫) দেহ এবং মন: অনেক সময়েই ক্লান্তি সত্ত্বেও অভ্যাসবশত জিমে পৌঁছে গিয়েছেন। কিন্তু সে দিন ভারী ওজন জোর করে তুলতে গিয়ে অজান্তে অস্থিসন্ধিতে চোট লাগতে পারে। তাই পর্যাপ্ত বিশ্রাম না পেলে শরীরচর্চা করা উচিত নয়।

৬) লেগ প্রেস: ব্যায়ামটি করার সময়ে যদি হাঁটুর উপর হাত রেখে চাপ দিতে হয়, তা হলে বোঝা উচিত প্রয়োজনের অতিরিক্ত ওজন নেওয়া হয়েছে। ওজন না কমালে পায়ের হাড়ে চোট লাগতে পারে।

৭) শ্রাগ: কাঁধের পেশি তৈরিতে ব্যায়ামটি উপকারী। কিন্তু ভারী ডাম্বেল-সহ কাঁধ দুই কানের দিকে নিয়ে গেলেই পেশি তৈরি হয় না। বরং চোটের সম্ভাবনা বৃদ্ধি পায়। শ্রাগ খুবই ধীরে ধীরে করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু  নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার