ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

‘পুরুষদের ঋতুস্রাব হোক’ মন্তব্য করে বিতর্কে রশ্মিকা!

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৪:০১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৪:০১:১৯ অপরাহ্ন
‘পুরুষদের ঋতুস্রাব হোক’ মন্তব্য করে বিতর্কে রশ্মিকা! ছবি: সংগৃহীত
পুরুষদেরও ঋতুস্রাব হওয়া উচিত। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে এই দাবি করে বিতর্কে জড়ালেন রশ্মিকা মন্দানা। সেই বিতর্কেরও জবাব দিলেন ‘পুষ্পা’-খ্যাত অভিনেত্রী।

সম্প্রতি এক অনুষ্ঠানে রশ্মিকাকে প্রশ্ন করা হয়, এমন কোন জিনিস রয়েছে, যার অভিজ্ঞতা পুরুষদেরও হোক বলে তিনি চান। তাতেই রশ্মিকা বলেন, ‘‘পুরুষরা ঋতুমতী হোক, তবেই তারা আমাদের কষ্ট-যন্ত্রণা বুঝতে পারবে।’’ এই মন্তব্যের পরে কটাক্ষ ধেয়ে আসতে থাকে রশ্মিকার দিকে।

তবে রশ্মিকার সমর্থনেও অনেকে কথা বলেন। এক অনুরাগী মনে করেন, “রশ্মিকা চান পুরুষদেরও ঋতুস্রাব হোক। কখনও কখনও আসলে আমরা শুধু আমাদের যন্ত্রণা ও আবেগের দিকটাই বোঝাতে চাই। পুরুষদের ছোট করে এটা কোনও তুলনার বিষয় নয়। কিন্তু যাদের ভঙ্গুর অহং-এ ধাক্কা লেগেছে, তারা এ কথার বাজে অর্থ বার করছে।”

বিষয়টি আরও স্পষ্ট করে রশ্মিকা লেখেন, “এই জন্য কোনও অনুষ্ঠানে বা সাক্ষাৎকারে কথা বলতে ভয় হয়। আমি বলতে চাই একটা কথা। কিন্তু ব্যাখ্যা করা হয় অন্য।”

রশ্মিকা সেই অনুষ্ঠানে আরও বলেছিলেন, “হরমোনজনিত সমস্যার কারণে আমাদের মনে এমন কিছু ভাবনা আসে, যা আমরা নিজেরাও বুঝি না। সেই অনুভূতিগুলো পুরুষদের উপর চাপিয়ে দেওয়া যায় না। কারণ পুরুষদের বলে বোঝানোই যাবে না, ওরাও বুঝবে না। তাই একবার অন্তত ওদের ঋতুস্রাব হোক। এই যন্ত্রণা ওরাও একটু বুঝুক।”

সম্প্রতি মুক্তি পেয়েছে রশ্মিকার ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’। তার ঠিক আগেই রশ্মিকাকে দেখা গিয়েছে ‘থামা’ ছবিতে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা