ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৩:১২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৩:১২:৩২ অপরাহ্ন
কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক কালুখালীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অর্ধশতাধিক
রাজবাড়ীর কালুখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশ হাট এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসকে পেছন দিক থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

‎ধাক্কার পর লোকাল বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং দুই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে আহতদের স্থানীয় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় দুই বাসের ৫০ থেকে ৫৫ জন যাত্রী আহত হয়েছেন। তবে ভাগ্যক্রমে কেউ নিহত হয়নি।

‎কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এবং উদ্ধার তৎপরতায় সহায়তা করে। দুর্ঘটনাকবলিত বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

‎এদিকে স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, “আমরা বিকট শব্দ শুনে দৌড়ে যাই। গিয়ে দেখি বাস দুটো একে অপরের সঙ্গে লেগে আছে। অনেক যাত্রী চিৎকার করছিলেন। স্থানীয়রা মিলে তাদের বের করে হাসপাতালে পাঠাই।”

‎দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ