ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু ট্রাম্প–ইরান কূটনৈতিক অচলাবস্থা, পারমাণবিক ইস্যুতেই মূল বিরোধ ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে সিআইএসএফ জওয়ান গ্রেপ্তার মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক নোয়াখালীতে বজ্রপাতে মাদারাসা ছাত্রীর মৃত্যু গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি তরুণদের রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ফরিদপুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, আহত ১; অভিযুক্ত আটক আরও দুই বাংলাদেশি হজযাত্রীর সৌদিতে মৃত্যু লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে , নিহত ৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ছাত্রীকে অপহরণ করে দিনভর ধর্ষণ রুয়েটে দেয়াল লিখন ইস্যুতে উত্তেজনা, জিয়া হলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থান আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার ৫

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০৩:০৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০৩:০৪:০৮ অপরাহ্ন
মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার ৫ মহানগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার ৫
রাজশাহী মহানগরীর রাজপাড়া হতে ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯০ গ্রাম গাঁজা সহ পাঁচজন মাদক কারবারীকে গ্রেফতার করে র‌্যাব।

বুধবার (১২ নভেম্বর) রাত পোনে ৯টায় মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুরের মেসার্স মনি কন্সট্রাকশন এর ডকইয়ার্ড মাঠের ভিতর হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারীরা হলো: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আইডি লক্ষিপুর (বাগানপাড়া) গ্রামের মৃত সাজ্জাদ আলীর স্ত্রী মোছাঃ হাসানা হেনা (৬০), একই গ্রামের মৃত ইনারুল ইসলামের ছেলে ইমন ইসলাম সবুজ (২০) ও একই থানার দাসপুকুর গ্রামের জালাল আলীর ছেলে মোঃ ডলার আলী (২৯)। মহানগরীর দামকুড়া থানার কাদিরপুর গ্রামের মৃত ফয়েজ মুন্সির ছেলে মোঃ মানজার আলী (৪৫), ও নওগাঁ জেলার মহাদেবপুর থানাধীন বিলসিকাঠি গ্রামের মোঃ সুলতানের ছেলে মোঃ হাফিজুর রহমান (২৫)।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুরের মেসার্স মনি কন্সট্রাকশন এর ডকইয়ার্ড মাঠের ভিতর কয়েকজন মাদক কারবারী ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার রাত পোনে ৯টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ হতে ১৯০ গ্রাম (৪০ পুড়িয়া) গাঁজা, ৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নগদ ৫,৫০০/- টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান  ডিজেল ও পেট্রোল জব্দ

গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ