ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতে বেশি কামড়ায়! শরীরে বহন করে অন্য প্রাণীর জিন! মশা নিয়ে যে ৫ তথ্য অবাক করবে ডাবের শাঁস দিয়েও বানানো যায় রকমারি মালাই কুলফি, রইল তিন ভিন্ন স্বাদের প্রণালী টাটকা কুমড়ো পাতার সঙ্গে চিংড়ির মিলমিশে তৈরি করুন ভাপা, গরমের সহজ রান্না নওগাঁর মান্দায় এক নারী মাদককারবারি গ্রেপ্তার সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা ঝিনাইদহে ১০ দিনের ব্যবধানে উধাও ১০ গরু, উদ্বিগ্ন খামারিরা নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার মামাতো বোনকে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু অভিনেত্রী ভাবনা ওমরাহ পালন করলেন বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান মক্তবে আটকে রেখে শিশুকে ধর্ষণচেষ্টা মুয়াজ্জিনের তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ শীঘ্রই বিয়ের পিঁড়িতে টেলর সুইফ্‌ট ‘সন্ত্রাসবাদী’র তকমা দিয়েছিলেন! সেই বীরকেই নাকি চুম্বন করতে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটান কঙ্গনা? পস্তাতে হবে হুঁশিয়ারি ইরানের, আমেরিকার আক্রমণের জবাবে পশ্চিম এশিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা! নাটোরে দুই বউয়ের ঝগড়ায় নিজেকে শেষ করে দিলেন স্বামী লজিং শিক্ষকের ধর্ষণে ১৫ বছরের মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা ঘরের দরজা ভেঙে বিধবা নারীকে ধর্ষণ শাশুড়িকে ধর্ষণের অভিযোগে মেয়ের স্বামী গ্রেপ্তার

নওগাঁ-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৩-১১-২০২৫ ০২:০৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৫ ০২:০৫:২৯ অপরাহ্ন
নওগাঁ-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন নওগাঁ-১ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী সংসদীয় আসন ৪৬ নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে ত্রয়োদ্বশ নির্বাচনে প্রাথমিক ভাবে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সম্পাদক মোস্তাফিজুর রহমান। এদিকে মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণার পর পরই নির্বাচনী এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে।তৃণমুলের নেতাকর্মীরা তাকে চাপিয়ে দেয়া প্রার্থী আখ্যা দিয়ে প্রার্থী পরিবর্তনের মানববন্ধন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা বলছে, ভোটারদের মানসিকতা,প্রার্থীর গ্রহণযোগ্যতা সর্বপরি নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে তাকে প্রার্থী হিসেবে চাপিযে দেয়া হয়েছে। তারা বলেন, প্রার্থী পরিবর্তন করা না হলে দলের আদর্শিক,নিবেদিতপ্রাণ ও পরিক্ষিত নেতাকর্মীদের সিংহভাগ স্বপক্ষ ত্যাগের আশঙ্কা করা হচ্ছে। তারা বলছে,পরিক্ষিত ও অভিজ্ঞ নেতৃত্ব ডা ছালেক চৌধুরীকে বঞ্চিত করে নতুন নেতৃত্ব মনোনয়ন দেয়া হলে এখানে বিএনপির পরাজয় প্রায় নিশ্চিত। 

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে,নওগাঁ-১ আসনে এবারো বিএনপির তৃণমুল আদর্শিক ও পরিক্ষিত নেতৃত্ব বীর মুক্তিযোদ্ধা  ডা, ছালেক চৌধুরীকে নিয়েই ভোট করতে চাই।বিএনপির তৃণমুল ছালেক চৌধুরীকে প্রার্থী বিবেচনা করেই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগ করে চলেছেন।এবারো বিএনপির তৃণমূলে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডা,ছালেক চৌধুরীর নাম।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৮ হাজার ৯০১ জন। পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৮৯৬ জন এবং নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৫ জন। এর মধ্যে নিয়ামতপুরে ভোটার সংখ্যা ২ লাখ ৮ হাজার ৩৩৮ জন, পোরশায় এক লাখ ৫ হাজার ২০৬ এবং সাপাহারে এক লাখ ৩৫ হাজার ৩৫৭ জন। এই সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনীতির সব হিসাব- নিকাশ পাল্টে গেছে। বিএনপির তৃণমুল সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডা, ছালেক চৌধুরীকে নিয়েই ভোট করতে চাই।আর তাদের এই প্রত্যাশার কথা তারা দলের নীতিনির্ধারণী মহলের কাছেও পৌঁছে দিয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষক মহলের অভিমত বিএনপি দেশের সর্ববৃহৎ  গণতান্ত্রিক রাজনৈতিক দল, কেউ যদি কোনো সিদ্ধান্তের পুনঃবিবেচনা চায়, সেটাকে অপরাধ বলা যায় না। গণতান্ত্রিক দলে মতভেদ, আপত্তি, প্রশ্ন এগুলো দুর্বলতা নয়, বরং শক্তি।

একটা তুলনা দিই, আদালতের কোনো রায়ের বিরুদ্ধে আপিল করা যায়, সেটা আদালতের অসম্মান নয়, বরং ন্যায়বিচার নিশ্চিত করার সুযোগ; ঠিক তেমনি, দলীয় সিদ্ধান্তের পুনঃবিবেচনার দাবি মানে নেতৃত্বকে অবমাননা নয়, বরং সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। বিএনপিতে  তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত তবে গণতন্ত্র মানে আলোচনা, মতবিনিময়, এবং ভিন্ন মতের প্রতি সম্মান।

মনোনয়ন “অবৈধ” বলা যেমন বাড়াবাড়ি, তেমনি “চূড়ান্ত” বলাও অগণতান্ত্রিক। সবচেয়ে সঠিক অবস্থান হচ্ছে দলীয় সিদ্ধান্তে স্বচ্ছতা, অংশগ্রহণ, এবং ন্যায়বিচারের দাবি জানানো। শেষ পর্যন্ত মনে রাখতে হবে যে দলে আপিল করার সুযোগ থাকে, সেই দলই আসলে গণতান্ত্রিক। নেতাকর্মীরা বলছে, তারা মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী । দল সঠিক সময়ে , সঠিক মূল্যায়ন নিশ্চিত করবেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে খরবোনায় ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র-সহ মাদক কারবারী গ্রেফতার