ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৫:০৩:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৫:০৩:৩৩ অপরাহ্ন
পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত
পত্নীতলায় পাটিচরা ইউনিয়নের পাটিআমালাই গ্রামে দেশি বীজ বিনিময়ে উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার পাটিআমলাই গ্রাম উন্নয়ন দলের উদ্যোগে অনুষ্ঠিত বীজ বিনিময় উৎসবে গ্রাম উন্নয়ন দলের সভাপতি আলহাজ্ব আজিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটিচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবেদুল ইসলাম রনি।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিচড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য শাবানা বেগম, পাটিআমলাই গ্রাম উন্নয়ন দলের সভাপতি আব্দুল মজিদ, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দীন, হামিদুল ইসলাম, রেজাউল করিম, মাসুদ রানা প্রমুখ।

দেশি বীজ সুরক্ষা, সংরক্ষণ ও সম্প্রসারণ এর উদ্দেশ্যে  দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের রাজশাহী অঞ্চলের উদ্যোগে দেশী বীজ বিনিময় উপজেলার প্রায় প্রত্যেকটি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে। টেকসই পুষ্টির লক্ষ্যে বৈশ্বিক জোট কর্মসূচির পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম গড়ে তোলার উদ্যোগ হিসেবে পত্নীতলার ১১০ টি গ্রামকে স্বাস্থ্যকর গ্রাম হিসেবে গড়ে তোলা হচ্ছে। গ্রাম উন্নয়ন দল এবং মাদার্স ক্লাবের উদ্যোগে গ্রামে গ্রামে সামাজিক মানচিত্রায়ন, সমস্যার অগ্রাধিকার এবং পরিকল্পনা প্রণয়নের কাজ এগিয়ে চলেছে। পাটআমলাই গ্রামে ইতোপূর্বে প্রত্যেকটি বাড়িতে শাক সবজির বাগান, গ্রামের রাস্তাঘাট এবং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গ্রামে পাঠাগার গড়ে তোলা এবং সচেতনতামূলক ক্যাম্বেইন পরিচালিত হয়েছে।

দেশি বীজ বিনিময়ে উৎসবে পাটিআমলাই গ্রামের ১১৯টি কৃষক পরিবারের প্রত্যেককে মিষ্টি কুমড়া, ঢেঁড়স, চাল কুমড়া, লাউ, মূলা, পালংশাক, সবুজ শাক, লাল শাক, শশা, ধনেপাতা, ধুন্দল, কলমি, সরিষা, পাটশাক এবং একটি করে পেঁপের চারা প্রদান করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক