ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ দীপিকা-রণবীর দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন তানোরের একটি মাটির রাস্তায় হাজারো মানুষের দুর্ভোগ নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ ডিসি কাজী শহিদুল ইসলামের মহানুভবতা ফুলবাড়ীতে ভোরের ফুটবলের উদ্যোগে দুই শতাধিক তালবীজ রোপণ পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত পুঠিয়ায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

পুণ্ড্র ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট-২০২৫ এর উদ্বোধন

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৪:৫৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৪:৫৭:৪১ অপরাহ্ন
পুণ্ড্র ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট-২০২৫ এর উদ্বোধন পুণ্ড্র ইউনিভার্সিটিতে সিএসই ফেস্ট-২০২৫ এর উদ্বোধন
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী সিএসই ফেস্ট-২০২৫ শুরু হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকালে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।

তিন দিনব্যাপী এই উৎসব কে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের কলকাকলিতে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ। তথ্যপ্রযুক্তি উদ্ভাবন এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে এই আয়োজনের মূল লক্ষ হলো শিক্ষার্থীদের সৃজনশীলতা, দলগত কাজের মনোভাব ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা। উৎসবে থাকছে নানা ধরণের প্রতিযোগিতা ও ইভেন্ট। যার মধ্যে রয়েছে- হ্যাকাথন, প্রোগ্রামিং প্রতিযোগিতা, আইডিয়া প্রেজেন্টেশন, বির্তক প্রতিযোগিতা, ইনডোর ও আউটডোর স্পোটর্স ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এইসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে যেমন নিজেদের মেধা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে, অন্যদিকে দলগত সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলীও বিকশিত করবে।

উদ্বোধনী পর্বে উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র বলেন- ‘এই ফেস্ট আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত জ্ঞান এবং সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এই আয়োজনের মাধ্যমে আমরা প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ব ও সোহার্দপূর্ণ পরিবেশ উৎসাহিত করবে বলে আশা করি‘ উদ্বোধনী পর্বে বিভাগীয় প্রধান মোঃ হাবিব এহসানুল হক, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদসহ সিএসই বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উৎসবের প্রথম দিনে বিভাগের কম্পিউটার ল্যাবে টাইপিং কম্পিটিশন ও শহীদ মিনার মাঠে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উৎসবটি ১২, ১৩ ও ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা