ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

২৯ বছর পর র‍্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৪:৪২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৪:৪২:৫৬ অপরাহ্ন
২৯ বছর পর র‍্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম ২৯ বছর পর র‍্যাবের জালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় প্রায় তিন দশক আগে সংঘটিত এক ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালামকে (৬০) অবশেষে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-৯, সিলেট। 

ইউনিটের যৌথ অভিযানে গত (১০ নভেম্বর) সুনামগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, আব্দুস সালাম সুনামগঞ্জ জেলার সদর থানাধীন কাজির পয়েন্ট এলাকায় আত্মগোপন করে আছেন। এমন তথ্যের ভিত্তিতে, র‍্যাবের দুটি ইউনিট যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং সোমবার পৌনে ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুস সালাম রাঙ্গুনিয়া উপজেলার রাজাভূবন এলাকার নুর আহমেদের ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে রাঙ্গুনিয়ার রাজারহাট বাজারে একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তৎকালীন রাজারহাট বাজার কমিটির সভাপতি আবুল কাশেম বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের করেন, যেখানে আব্দুস সালামকে প্রধান আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আব্দুস সালামকে সন্ত্রাসমূলক অপরাধ দমন আইনের আওতায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

রায়ের পর থেকেই আব্দুস সালাম পলাতক ছিলেন। জানা যায়, তিনি দীর্ঘদিন সৌদি আরবে পালিয়ে ছিলেন এবং ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল না করে একটি রিট আবেদন দায়ের করেন, যার মাধ্যমে মামলাটি দীর্ঘদিনের জন্য স্থগিত হয়ে যায়।

অবশেষে, দীর্ঘ ২৩ বছর পর, ২০২৩ সালের ডিসেম্বরে হাইকোর্টের একটি বেঞ্চ তার রিট আবেদনটি খারিজ করে দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখে এবং তাকে তিন মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু তিনি আত্মসমর্পণ না করে পুনরায় পলাতক জীবন বেছে নেন।

গ্রেফতারের পর আব্দুস সালামকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক