ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৪:২২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৪:২২:০৩ অপরাহ্ন
রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো প্রশাসন রুয়েট ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করলো কর্তৃপক্ষ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগ নেতা আবু তাহেরকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের ওপর হামলা, হলে নির্যাতন এবং হুমকির অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের চাপের মুখে এ পদক্ষেপ নেওয়া হয়।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মী আবু তাহেরকে মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আবু তাহের রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌমিক সাহার অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

শিক্ষার্থীদের অভিযোগ, গত জুলাই মাসে দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আবু তাহের আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেন এবং তাদের ওপর হামলায় অংশ নেন। এরপর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। সম্প্রতি তিনি গোপনে ক্যাম্পাসে ফিরে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার পরীক্ষা শেষে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় সাধারণ শিক্ষার্থীরা আবু তাহেরকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যায়। শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে বিভিন্ন অভিযোগের বিষয়ে জবাবদিহি চায় এবং ক্যাম্পাসে ছাত্রলীগের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে উদ্ধার করে ছাত্রকল্যাণ দপ্তরে নিয়ে যায় এবং পরে মতিহার থানা পুলিশে কাছে সোপর্দ করেন। 

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ জানান, আবু তাহের ছাত্রলীগের কোনো পদে না থাকলেও সংগঠনের একজন কর্মী হিসেবে পরিচিত। শিক্ষার্থীদের তোলা বিভিন্ন অভিযোগ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়। তিনি আরও বলেন, সম্প্রতি আবু তাহের ফেসবুকে আওয়ামী লীগের একটি কর্মসূচি নিয়ে পোস্ট দিয়েছিলেন, যা শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে।

জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে এক শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করেছে। 

তার বিরুদ্ধে জুলাই-আগস্ট-২০২৪ ছাত্র/জণতার উপর হামলার অভিযোগ রয়েছে। 

বুধবার দুপুর তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড