ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেসকোর দুই কর্মী গুরুতর আহত, আইসিইউ’তে -১, ঢাকায় হস্তান্তর-১

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৪:০৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৪:০৫:০৪ অপরাহ্ন
নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেসকোর দুই কর্মী গুরুতর আহত, আইসিইউ’তে -১, ঢাকায় হস্তান্তর-১ নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেসকোর দুই কর্মী গুরুতর আহত, আইসিইউ’তে -১, ঢাকায় হস্তান্তর-১
রাজশাহীতে বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) দুই কর্মচারী গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (১২ নভেম্বর) সকালে নগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, আব্দুল হক এবং মোঃ তালেব।

স্থানীয়রা জানায়, সকালের দিকে নেসকোর একটি কারিগরি দল ওই এলাকায় বৈদ্যুতিক খুঁটির উপরে ট্রান্সমিশন লাইনের ত্রুটি মেরামতের কাজ করছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে দুজন কর্মী তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে একজন খুঁটি থেকে ছিটকে নিচে পড়ে যান এবং অন্যজন খুঁটির উপরেই আটকে ঝুলে থাকেন।

পরে সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, আহত দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত কর্মীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং অন্যজন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ লাইন বন্ধ না করেই কাজ শুরু করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নেসকো রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নেসকো কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার