ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

চারঘাটে বিজিবি'র অভিযানে ফেনসিডিল, গাঁজা ও নৌকা জব্দ

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৩:৫৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৩:৫৯:২১ অপরাহ্ন
চারঘাটে বিজিবি'র অভিযানে ফেনসিডিল, গাঁজা ও নৌকা জব্দ চারঘাটে বিজিবি'র অভিযানে ফেনসিডিল, গাঁজা ও নৌকা জব্দ
রাজশাহীর চারঘাট উপজেলার চক মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, গাঁজা এবং একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার ভোর ৫টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানা যায়, সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চক মুক্তারপুর এলাকায় টহল দেওয়ার সময় পরিত্যাক্ত অবস্থায় মালামালগুলো নজরে আসে।

অভিযানে ৫ বোতল ভারতীয় ফেনসিডিল, ১.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

জব্দকৃত ফেনসিডিল এবং ইঞ্জিন চালিত নৌকা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। 

সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত