ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০ রাজশাহী সিমান্তে ভারতীয় মদ, ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

চারঘাটে বিজিবি'র অভিযানে ফেনসিডিল, গাঁজা ও নৌকা জব্দ

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৩:৫৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৩:৫৯:২১ অপরাহ্ন
চারঘাটে বিজিবি'র অভিযানে ফেনসিডিল, গাঁজা ও নৌকা জব্দ চারঘাটে বিজিবি'র অভিযানে ফেনসিডিল, গাঁজা ও নৌকা জব্দ
রাজশাহীর চারঘাট উপজেলার চক মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল, গাঁজা এবং একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার ভোর ৫টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানা যায়, সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চক মুক্তারপুর এলাকায় টহল দেওয়ার সময় পরিত্যাক্ত অবস্থায় মালামালগুলো নজরে আসে।

অভিযানে ৫ বোতল ভারতীয় ফেনসিডিল, ১.৫ কেজি ভারতীয় গাঁজা এবং ১টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। ফলে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

জব্দকৃত ফেনসিডিল এবং ইঞ্জিন চালিত নৌকা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। 

সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে  মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০

নগরীজুড়ে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০