ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

পাকিস্তানে টিটিপির ৫ ‘জঙ্গী’কে হত্যা, জিম্মি শিক্ষার্থীদের অক্ষত উদ্ধার

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০৩:০৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৩:০৭:০৫ অপরাহ্ন
পাকিস্তানে টিটিপির ৫ ‘জঙ্গী’কে হত্যা, জিম্মি শিক্ষার্থীদের অক্ষত উদ্ধার ছবি: সংগৃহীত
ইসলামাবাদে বোমা হামলার জেরে তেহরিক-ই-তালেবান পাকিস্তান-টিটিপি জঙ্গি দমনে আফগানিস্তানে আবার সেনা অভিযানের হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এদিকে, ক্যাডেট কলেজে জিম্মি পরিস্থিতির অবসান ঘটিয়ে হত্যা করা হয়েছে টিটিপির পাঁচ জঙ্গিকে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জনকে হত্যার দায় মঙ্গলবারই স্বীকার করে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী-টিটিপি। পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ, টিটিপিকে সমর্থন দিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার ও ভারত। এই ঘটনায় আফগানিস্তানের শোকবার্তা নাকচ করে স্থানীয় সম্প্রচারমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

তিনি বলেছেন, টিটিপি জঙ্গিদের আশ্রয় না দিতে তালেবান সরকারকে বারবার অনুরোধের পরও কাজে আসছে না। পাকিস্তানকে অস্থিতিশীল করতে আফগানিস্তান ও ভারতের অপচেষ্টার জবাব একই কায়দায় দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এমন পরিস্থিতিতে আফগানিস্তানের সীমান্ত এলাকায় জঙ্গিদের সম্ভাব্য ঘাঁটিতে অভিযানের হুমকিতে ব্যাপক হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি শেষ হয়েছে গত শুক্রবার।

এদিকে, পশ্চিম ওয়াজিরিস্তানের ওয়ানা জেলায় ক্যাডেট কলেজে জিম্মি পরিস্থিতির সমাধান করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বোমা বহনকারী এক আত্মঘাতী আর চার জঙ্গিকে হত্যার করে সব শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার থেকে ক্যাডেট কলেজটি জিম্মি করে রেখেছিলো টিটিপি জঙ্গিরা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক