ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

সিরাজগঞ্জে নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০২:২৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০২:২৪:১৫ অপরাহ্ন
সিরাজগঞ্জে নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় ফুলজোড় নদীর পৃথকস্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বুধবার (১২ নভেম্বর) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহ দুটির মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি রায়গঞ্জ উপজেলার চর ফরিদপুর গ্রামের গরু ব্যবসায়ী আব্দুল লতিফ (৪৫)। অপরজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

জানা গেছে, রায়গঞ্জ উপজেলার গরু ব্যবসায়ী আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে গবাদিপশুর ক্রয়-বিক্রয়ের সঙ্গে যুক্ত ছিলেন। রোববার (৯ নভেম্বর) রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাকে পাননি। বুধবার (১২ নভেম্বর) সকালে স্থানীয়রা বাড়ির পাশের ফুলজোড় নদীতে লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে।

সলঙ্গা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, প্রাথমিক তদন্তে আমরা এখন পর্যন্ত কোনো কিছু পায়নি। তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

সলঙ্গা থানা পুলিশের ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে একইদিন সকালে উল্লাপাড়া উপজেলার চকিদহ ব্রিজের নিচে ফুলজোড় নদীতে আরও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আনুমানিক ৩৬ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করে। পরনে ছিল নীল লুঙ্গি ও কমলা রঙের জ্যাকেট।

উল্লাপাড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ এখনও থানায় আসেনি। থানায় আনার পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা