ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

ময়মনসিংহে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০২:১৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০২:১৭:৪৫ অপরাহ্ন
ময়মনসিংহে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত
ময়নসিংহের হালুয়াঘাটে বাবা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নিহতের স্ত্রী জুলেখাকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল‍্যের সৃষ্টি হয়েছে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া গ্রামে নিহতের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতদের নাম: আমির হোসেনের ছেলে রতন মিয়া (৩৫) ও তার মেয়ে নূরিয়া খাতুন (৭)। নিহতের বাড়ি পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় এলাকার খিশাকুড়ি এলাকায়। তিনি আমিরখাকুড়া গ্রামে তার শ্বশুরবাড়িতে থাকতেন।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে শেরপুরের নালিতাবাড়ীর উপজেলার রতনের সঙ্গে বিয়ে হয় হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমিরখাকুড়া এলাকার দুলাল মিয়ার মেয়ে জুলেখা খাতুনের। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে থাকতেন রতন।

এদিকে স্বামী-সন্তানকে রেখে কয়েক বছর আগে দুবাই চলে যান জুলেখা। এরপর গত বছর বাড়ি এসে ছুটি কাটিয়েও যান। সম্প্রতি জুলেখা ফের ছুটিতে বাড়িতে এলে স্বামী রতন তাকে বিদেশ না যাওয়ার জন্য বলায় কয়কেকদিন ধরে এই দম্পত্তির মাঝে বিরোধ চলছিল। গতরাতে শ্বশুরের ঘর থেকে রতন এবং তার মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ সময় রতনের স্ত্রী জুলেখা খাতুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ঘটনাস্থল থেকে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা