ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তামান্না ভাটিয়ার পুরনো সাক্ষাৎকারে উঠে এল শুটিংয়ের তিক্ত অভিজ্ঞতা সাবেকি ইমেজ ভেঙে বিকিনি টপে পারিজাত চৌধুরী পাকিস্তানে দাউদের জীবনযাপন নিয়ে চাঞ্চল্যকর দাবি, যা বললেন সাবেক এফবিআই এজেন্ট রাকসু নির্বাচনের তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে ৮৪ ঘণ্টা ধরে অবস্থান হুইলচেয়ার দিয়ে ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ডাকাত গ্রেপ্তার ৩ তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ফ্রি চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও বৃক্ষরোপণ তানোরে অসময়ে বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি পুঠিয়ায় খালপাড়ের চার হাজার গাছের চারা নিধনের অভিযোগ মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার নগরীর খড়খড়িতে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা হামলা পাবনায় প্রধানমন্ত্রীর জন্মদিনে তারেক জিয়া পরিষদের দোয়া মাহফিল রুয়ার রাজশাহী শাখার নতুন কমিটি গঠন ৮ দফা দাবিতে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের অ্যারো ভেনম রাবিতে ছাত্রলীগের অভিযোগে শিক্ষার্থীকে মারধর, অবরুদ্ধ প্রশাসন রাজশাহীতে বিভাগীয় কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন দুর্গাপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ৩ নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী

ক্যাটরিনার সঙ্গে যৌনজীবন নিয়ে বেফাঁস ভিকি

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০১:৫৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০১:৫৪:৪৫ অপরাহ্ন
ক্যাটরিনার সঙ্গে যৌনজীবন নিয়ে বেফাঁস ভিকি ছবি: সংগৃহীত
সদ্য বাবা হয়েছেন বলিউডের 'হট' নায়ক ভিকি কৌশল। ক্যাটরিনা কাইফ-পতি এবার অভিনেত্রী কৃতি শ্যাননকে সঙ্গে নিয়ে হাজির হয়েছেন কাজল এবং টুইঙ্কল খান্নার চ্যাট শো 'টু মাচ'-এর আসন্ন পর্বে। এই মজার এপিসোডের একটি ভাইরাল হওয়া ক্লিপে ভিকিকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রসবোধ, সব কিছুতেই মন খুলে কথা বলতে দেখা গেছে।

সঙ্গী হিসেবে কী বেশি জরুরি?
গত সপ্তাহেই স্ত্রী ক্যাটরিনা মা হয়েছেন। কোলে এসেছে পুত্র সন্তান। জুনিয়র কৌশলকে নিয়ে এখন ভিকি-ক্যাটরিনার সারাদিনের ব্যস্ততা। স্বাভাবিকভাবেই বউয়ের সঙ্গে খোশগল্পের সুযোগ এখন কম। এমন পরিস্থিতিতে কাজল ভিকিকে সরাসরি প্রশ্ন করেন, সঙ্গীর সঙ্গে ভাল কথোপকথন নাকি ভাল সেক্স, দুটোর মধ্যে কোনটা বেশি জরুরি?

এর উত্তরে ভিকি কৌশল মজার ছলে স্পষ্ট ইঙ্গিত দেন, যৌনতাই বেশি প্রয়োজন! তিনি বলেন, "বাকি সবকিছু তো হতেই থাকবে, তবে…।" ভিকির এই খোলামেলা উত্তরে শোয়ে থাকা সকলেই হেসে ওঠেন।

ভিকি কৌশল যখন টুইঙ্কলকে জড়িয়ে ধরে হ্যালো বলেন, তখন অক্ষয় ঘরণী কিছুটা রুষ্ট হয়ে বলেন, "ঠিক আছে, আমাদের হ্যালো এবং অল্প বয়সী মেয়েদের হাতে হাত...", ভিকি সঙ্গে সঙ্গে উত্তর দেন, "আমি অল্পবয়সী মেয়েদের পা ছুঁই।" কৃতি তখন মজা করে বলেন, "পা ছুঁয়ে দিলে মার খেতে হবে।"

এরপর ভিকি সোফায় বসে বলেন, "আমি তোমাদের দুজনকেই খুব ভয় পাই।" উত্তরে টুইঙ্কল মজা করে বলেন, "আমরা শুধু তোমাকে কাঁচা চিবিয়ে খাব।" এর মধ্যেই টুইঙ্কল কৃতিকে তাঁর বর্তমান ক্রাশ কে জিজ্ঞাসা করলে কৃতি জানান, তিনি ইন্ডাস্ট্রির কেউ নন। টুইঙ্কল তখন রহস্য করে বলেন, তিনি নামটি জানেন, তবে কৃতি লুকিয়ে রাখায় তিনিও কিছু বলবেন না।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার

নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার