ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’

মেসি-রোনালদোকে শেষবার দেখতে খরচটা একটু বেশিই হচ্ছে

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০১:৫১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০১:৫১:৩৫ অপরাহ্ন
মেসি-রোনালদোকে শেষবার দেখতে খরচটা একটু বেশিই হচ্ছে ছবি: সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের এখনো প্রায় সাত মাস বাকি থাকলেও বৈশ্বিক এ টুর্নামেন্ট নিয়ে উন্মাদনার কমতি নেই। সেটা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হওয়ার আবেদনেই বোঝা গেছে। ফিফা প্রথম ধাপে টিকিট উন্মুক্ত করার পর প্রথম ২৪ ঘণ্টা না পেরোতেই ১৫ লাখের বেশি মানুষ আবেদন করেছিলেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া এ বিশ্বকাপ যে কিংবদন্তি মেসি ও রোনালদোর শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে, এটা প্রায় নিশ্চিত। সর্বকালের অন্যতম দুই সেরাকে বিশ্বকাপের মঞ্চে শেষবারের দেখতে সমর্থকদের একটু বাড়তি ব্যয় করতে হচ্ছে।

টিকিট তো কাটতেই হবে, সঙ্গে পার্কিংয়ের জন্যও খরচ করতে হবে মোটা অঙ্কের অর্থ। ফিফার ওয়েবসাইটের তথ্যানুযায়ী একেকটি ম্যাচের পার্কিং পাসের দাম উঠেছে ১৭৫ ডলার পর্যন্ত, বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ২১ হাজার ৩৬২ টাকা!

আয়োজক তিন দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মানুষের জীবনযাপন সংস্কৃতিতে গাড়ি অন্যতম উপাদান। এমন গাড়ি নির্ভর সংস্কৃতির দেশে পার্কিংয়ের জন্য এত বেশি খরচের হিসাব অবাক হওয়ার মতোই। পার্কিং পাস নিয়ে খবরটি প্রথম প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক।

ফিফার ওয়েবসাইটে পাওয়া তথ্যানুযায়ী, আগামী ১৪ জুলাই ডালাসে অনুষ্ঠিতব্য সেমিফাইনাল ম্যাচের ‘জেনারেল পার্কিং’ পাসের দাম ধরা হয়েছে ১৭৫ ডলার। অন্যদিকে এ ভেন্যুতে গ্রুপপর্বের একেকটি ম্যাচে একেকটি গাড়ি পার্ক করতে সমর্থককে খরচ করতে হবে ৭৫ ডলার (৯১৫৫ টাকা)।

কানসাস সিটির কোয়ার্টার ফাইনাল ম্যাচের পার্কিং পাসের দাম নির্ধারিত হয়েছে ১২৫ ডলার (১৫২৫৮ টাকা)। এ  ভেন্যুতেও গ্রুপ পর্বের জন্য প্রতিটি পার্কিং বাবদ খরচ করতে হবে ৭৫ ডলার।

তিন আয়োজক দেশের ১৬টি শহরে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। তবে সব ভেন্যুর পার্কিং পাস অনলাইনে উন্মুক্ত করেনি ফিফা। উদ্বোধনী ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটি কিংবা নিউ ইয়র্ক/নিউজার্সির ফাইনাল ম্যাচের ভেন্যুর পার্কিং পাস সংক্রান্ত কোনো তথ্য এখনো প্রকাশিত হয়নি।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার