ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ গড়াল ভয়াবহ সংঘর্ষে

চীন থেকে অস্ত্র কিনলেও মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা নেই: পররাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০১:৪২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০১:৪২:৫৯ অপরাহ্ন
চীন থেকে অস্ত্র কিনলেও মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা নেই: পররাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত
চীন থেকে অস্ত্র কিনলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়ার কোনও আশঙ্কা অন্তর্বর্তীকালীন সরকার দেখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

সম্প্রতি যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী চীনের প্রতিরক্ষা খাতে প্রভাব ঠেকাতে ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট-২০২৫’ নামে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এই আইনে বলা হয়েছে, কোনো দেশ চীন থেকে সমরাস্ত্র কিনলে ওয়াশিংটনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা অন্যান্য বিধিনিষেধের মুখে পড়তে হতে পারে।

এমন প্রেক্ষাপটে সাংবাদিকরা পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান, বাংলাদেশ চীন থেকে অস্ত্র কিনলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়বে কি না। জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ সব সময় ভারসাম্যের নীতি অনুসরণ করেছে এবং ভবিষ্যতেও করবে। কোনো দেশের প্রতিই ঢাকা ঝুঁকে পড়ে না।

উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ভারসাম্যের নীতিতে বিশ্বাস করে। তাই এমন কোনো নিষেধাজ্ঞার প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চীনের তৈরি ২০টি জে-১০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে বাংলাদেশ। পাশাপাশি দেশটি থেকে নতুন সারফেস-টু-এয়ার মিসাইল এবং দূরপাল্লার রাডার সংগ্রহেরও সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা আপিল বিষয়ে তৌহিদ হোসেন বলেন, যে কেউ আপিল করতে পারে। এ নিয়ে জাতিসংঘ কিছু বললে আমরা তার উত্তর দেব।

ভারতে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে বাংলাদেশকে জড়ানোর বিষয়ে তিনি বলেন, ওই খবরগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, মিয়ানমারের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রতিনিধি পাঠানো হবে না।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ