ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ , ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ১৮৩ বোতল মাদকসহ নারী গ্রেপ্তার রাজশাহীতে নিষিদ্ধ সংগঠের নেতা-কর্মী, মাদক কারবারী সহ গ্রেফতার ৩৫ ​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী নগরীর খড়খড়ি পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা জয় বাংলা, স্লোগানের অভিযোগে গোদাগাড়ীতে দুই যুবক গ্রেপ্তার, পরিবারের দাবি, জুলাই যোদ্ধা দ্রুত পদ্মা ব্যারেজ বাস্তবায়নের দাবি উত্তরাঞ্চলের বিশেষজ্ঞদের রাজশাহীতে সবার জন্য বাংলাদেশ-এর জেলা আহ্বায়ক কমিটি গঠন প্রাণিসম্পদ জাতীয় সম্পদ, উন্নয়নে সবাইকে দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী রাজশাহীতে তাফসির মাহফিল ঘিরে ৬৫ নারী আটক মরহুম আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিলে ভূমিমন্ত্রী রাজশাহীতে মতিহার থানা দক্ষিণ ছাত্রদলের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২ রাজশাহীতে মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড রাজশাহীতে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন দিলেন, রাসিক প্রশাসক নাটোরে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার উল্লাপাড়ায় অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, ফরিদপুরে ভিকটিম উদ্ধার ‘শাহরুখের পরিবার আমার নিজের পরিবারের মতো’, আরিয়ানকে নিয়ে কী বললেন ‘প্রেমিকা’ লারিসা? শহীদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য, অভিনেত্রী আদিতি বললেন স্বস্তি পেয়েছিলাম আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০

সাড়ে তিন বছর পর ওপেনিংয়ে দেড়শ ছাড়ানো জুটি বাংলাদেশের

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০১:২৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০১:২৯:২৭ অপরাহ্ন
সাড়ে তিন বছর পর ওপেনিংয়ে দেড়শ ছাড়ানো জুটি বাংলাদেশের ছবি: সংগৃহীত
বাংলাদেশের জন্য যেকোনো ফরম্যাটেই ওপেনিং বড় দুশ্চিন্তার জায়গা। টেস্টে দুশ্চিন্তা আরও বেশি। তামিম ইকবালের বিদায়ের পর একের পর এক ওপেনার খেলিয়েও সেই পজিশনে কাউকে থিতু করে তুলতে পারছে না টাইগাররা। দুই ওপেনারের একসঙ্গে জ্বলে ওঠার ঘটনা তো অতিবিরল। আর সেই অতিবিরল ঘটনার সাক্ষী হলো সিলেট। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় দিনে দারুণ ব্যাটিং করছেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

বুধবার (১২ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডকে সকাল সকাল অলআউট করে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও দারুণ ব্যাটিং করছেন সাদমান-জয় জুটি।

২৮৬ রানে অলআউট করার পর বাংলাদেশ ৩৯ ওভারে বিনা উইকেটে তুলেছে ১৫৯ রান। তাতেই দীর্ঘ সাড়ে ৩ বছর পর প্রথমবারের মতো টেস্টে ওপেনিংয়ে দেড়শ রানের জুটির দেখা পেল বাংলাদেশ।

সবশেষ ২০২২ এর মে'তে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে দেড়শ ছাড়ানো জুটি পেয়েছিল বাংলাদেশ। সেই জুটিতে তামিম ইকবালের সঙ্গী ছিলেন জয়।  

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী

​ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন বাস্তবায়নে জোর দিলেন ভূমিমন্ত্রী