ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

নগরীতে হেরোইনসহ গোদাগাড়ীর মাদক কারবারী গ্রেফতার - ২

  • আপলোড সময় : ১২-১১-২০২৫ ০১:১৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৫ ০৪:২৭:৫১ অপরাহ্ন
নগরীতে হেরোইনসহ গোদাগাড়ীর মাদক কারবারী গ্রেফতার - ২ নগরীতে হেরোইনসহ গোদাগাড়ীর মাদক কারবারী গ্রেফতার - ২
রাজশাহী মহানগরীতে হেরোইন-সহ মাদক কারবারী দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন জব্দ করা হয় ।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ শাকিল (২৪), সে রাজশাহীর গোদাগাড়ী থানার আচুয়া গ্রামের মোঃ মুখলেসুর রহমানের ছেলে ও মোঃ মিলন হোসেন (২৩), সে একই গ্রামের মোঃ মুক্তারের ছেলে।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে দুই যুবক মোটরসাইকেল যোগে নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে পুলিশ চেকপোস্টের কাছে আসলে থামার জন্য তাদের থামার সংকেত দেয়। কিন্তু তারা সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে আটক করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৩০০ গ্রাম হেরোইন পাওয়া গেলে তাদের গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল বারি ইবনে জলিলের নেতৃত্বে এসআই মেহেদী হাসান ও সঙ্গীয় ফোর্স। এ সময় মাদক বহনকাজে ব্যবহৃত একটি কালো রঙের পালসার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে জানায়, তারা দীর্ঘদিন যাবত রাজশাহী মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী ভাবে হেরোইন বিক্রয় করে আসছে। 

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার