ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন প্রকল্প নিয়ে পরিকল্পনা কমিশনের সদস্যের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় তানোরে মাচায় তরমুজ চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি ​ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টারের ইন্তেকাল ‘আমরা ধনী পরিবারের সন্তান নই’! অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হওয়া প্রসঙ্গে মত ফাতিমার নেতানিয়াহু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই খালি জাতিসংঘের অধিবেশন কক্ষ কাজীদের ক্ষমতা শেষ, ভারতে মুসলিমদের বিয়ে নিয়ে নতুন সিদ্ধান্ত! তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন বিজয়কে নিয়ে রাশমিকা: ‘ও আমারই, তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না’ ‘গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে, শিগগিরই আরও উন্নতি হবে’ সাপে কাটার পর মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে ছুটলেন বাবা নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার চট্টগ্রামে পৃথক অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিলের এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মা-বোনকে পিটিয়ে ঘরে আগুন দিলেন যুবক, ঘটনা কী বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই ১৫ হাজার টাকার দলিলে ঘুষ ২ লাখ, কমিশন ২০ হাজার

বন্ধুর সথে স্ত্রীর পরকীয়া! বিয়ে দিলেন স্বামী

  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ১০:৪২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ১০:৪২:৩৮ অপরাহ্ন
বন্ধুর সথে স্ত্রীর পরকীয়া! বিয়ে দিলেন স্বামী বন্ধুর সথে স্ত্রীর পরকীয়া! বিয়ে দিলেন স্বামী
দাম্পত্য কলহের জেরে স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন স্ত্রী। স্বামীর নামে দায়ের করেছিলেন মামলাও। এরই মাঝে স্বামীর বন্ধুর সঙ্গে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। শেষ পর্যন্ত সেই প্রেমকে স্বীকৃতি দিতে নজিরবিহীন পদক্ষেপ নিলেন স্বামী নিজেই। বন্ধুর হাতে তুলে দিলেন স্ত্রীর হাত, মন্দিরে দাঁড়িয়ে থেকে সম্পন্ন করলেন তাঁদের বিয়ে। বীরভূমের সাঁইথিয়ার সতীপীঠ নন্দিকেশ্বরী মন্দির প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাঁইথিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপি মণ্ডলের সঙ্গে নয় বছর আগে বিয়ে হয়েছিল তারাপীঠের বাসিন্দা পঞ্চমী মণ্ডলের।তাঁদের একটি সাত বছরের পুত্রসন্তানও রয়েছে। তবে বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য অশান্তি লেগেই থাকত। অশান্তির কারণেই পঞ্চমী তাঁর স্বামী বাপির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন এবং বাপের বাড়িতে ফিরে যান। তাঁদের সন্তান বাপির কাছেই থাকত।

এরই মধ্যে বাপির বন্ধু, জিত কুমার মির্ধার সঙ্গে পরিচয় হয় পঞ্চমীর। ধীরে ধীরে তাঁদের মধ্যে প্রেম ও পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের কথা জানাজানি হলে নতুন করে অশান্তি শুরু হয়। তবে কিছুদিন পরেই পঞ্চমীর স্বামী বাপি বিষয়টি মেনে নেন।

অবশেষে, বাপি মণ্ডল নিজেই উদ্যোগী হয়ে স্ত্রী পঞ্চমীকে তাঁর বন্ধু জিতের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন।

সোমবার সকালে সাঁইথিয়ার নন্দিকেশ্বরী মন্দিরে আয়োজন করা হয় বিয়ের।সমস্ত আচার-বিধি মেনেই জিতের সঙ্গে পঞ্চমীর বিয়ে সম্পন্ন হয়।

বাপি মণ্ডল জানিয়েছেন, পঞ্চমী তাঁর বিরুদ্ধে করা মামলা তুলে নেবেন এবং তাঁদের সন্তান তাঁর কাছেই থাকবে। তিনি আরও বলেন, আমার স্ত্রী আমার সঙ্গে থাকতে চায় না। ও আমার বন্ধুর সঙ্গে সংসার করতে চায়। তাই আমিই ওদের বিয়ে দিলাম।

নতুন দম্পতি জিত ও পঞ্চমী জানিয়েছেন, তাঁরা একসঙ্গে নতুন জীবন শুরু করতে চান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব, রিটন