ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

নাটোরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষন মামলায় অভিযুক্তের ১৪ বছর ও যাবজ্জীবন সশ্রম কারাদন্ড

  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৮:০৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৮:০৮:৩২ অপরাহ্ন
নাটোরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষন মামলায় অভিযুক্তের ১৪ বছর ও যাবজ্জীবন সশ্রম কারাদন্ড
 

নাটোরের গুরুদাসপুরে নিজ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া দুটি পৃথক মামলায় অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজ আহমেদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। অপহরণের দায়ে তাঁকে অতিরিক্ত ১৪ বছরের সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর, ২০২৫) দুপুরে আদালতের বিচারক মোহাঃ মহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন। দীর্ঘ তিন বছর পর ন্যায়বিচার পাওয়ায় রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ অক্টোবর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ একই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্রীকে অপহরণ করেন। অপহরণের পর তাঁকে রাজশাহীর একটি বাসায় আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে অভিযুক্ত শিক্ষক মেয়েটির উপর কয়েক দফায় শারীরিক নির্যাতন চালান।

ওইদিনই রাতে পরীক্ষার্থীর মা অপহরণের অভিযোগ এনে প্রধান শিক্ষক ফিরোজ আহমেদসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হলেও অভিযুক্ত ফিরোজ পালিয়ে যান। ঘটনার ১১ দিন পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ফিরোজকে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর অভিযুক্ত ফিরোজ ভুক্তভোগীর পরিবার ও সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপতৎপরতা চালিয়ে আসছিলেন।

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় পুলিশ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করে। চার্জ গঠনের সময় বিচারক দুইজনকে অব্যাহতি দিয়ে একমাত্র আসামি হিসেবে ফিরোজ আহমেদের বিচারকাজ শুরু করেন।

তথ্য-উপাত্ত বিশ্লেষণ, সাক্ষ্য গ্রহণ এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে কারাগারে নেওয়া হয়।

রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি.) মুন্সী আবুল কালাম আজাদ জানান, এই রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেঅন্যদিকে, আসামির পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক