ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

রাজশাহী ওয়াসায় চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের মানববন্ধন

  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৬:১২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৬:১২:৪৯ অপরাহ্ন
রাজশাহী ওয়াসায় চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের মানববন্ধন রাজশাহী ওয়াসায় চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মচারীদের মানববন্ধন
হাইকোর্টের রায়ের আলোকে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়ন। 

মঙ্গলবার সকালে নগরীর উপশহরস্থ ওয়াসা ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে রাজশাহী ওয়াসার সকল স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচী শান্তিপূর্ণভাবে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে খুলনা ওয়াসার মতো রাজশাহী ওয়াসার মাস্টার রোল (অস্থায়ী) কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। তারা বলেন, স্বল্প বেতন এবং তা সময়মতো না পাওয়ায় তারা পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করছেন।

বক্তারা আরও বলেন, সামান্য দিনমজুরীর টাকা দিয়ে আমরা চিকিৎসা করাতে পারছি না, সন্তানদের লেখাপড়াও করাতে পারছি না। হাইকোর্টের রায়ের আলোকে আমাদের চাকরি স্থায়ী করা এবং বেতন বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তারা উল্লেখ করেন, ওয়াসার স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা ভালো বেতন পেলেও তারা সেই সুবিধা থেকে বঞ্চিত।

রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি সফিকুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন কাজল, উপদেষ্টা নাসিম খান, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জনি, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন এবং সদস্য আব্দুল মান্নান, বাবলা, বাকী বিল্লাহ, শাহাবুল ও মুলতানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ