ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার

রাজশাহীতে আ.লীগ কার্যালয়ের সামনে ককটেল উদ্ধার

  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৬:০৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৬:০৮:৩৮ অপরাহ্ন
রাজশাহীতে আ.লীগ কার্যালয়ের সামনে ককটেল উদ্ধার রাজশাহীতে আ.লীগ কার্যালয়ের সামনে ককটেল উদ্ধার
রাজশাহী মহানগরীর ডাবতলা সিটি হাট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে দুটি ককটেল সদৃশ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত মধ্যরাতে একটি ঝটিকা মিছিলের পরিকল্পনা ও মশাল জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে নাশকতার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিতে শাহ মখদুম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিত্যাক্ত অবস্থায় দু’টি ককটেল ও কয়েকটি মশাল উদ্ধার করে। 

এদিকে, এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শাহ মখদুম থানা বিএনপি’র আহ্বায়ক মো. সুমন সরদারের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল শেষে সুমন সরদার বলেন, শাহমখদুম থানা এলাকায় জেলা আওয়ামী লীগের পার্টি অফিসের পাশে আওয়ামী লীগের ককটেল বোমা হামলার প্রতিবাদে আমাদের এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল। আবারও এমন ঘটনা ঘটলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কেউ আর শান্তিতে থাকতে পারবে না।

এ বিষয়ে শাহমখদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মোস্তারী জানিয়েছে, দুটি ককটেল সদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে জড়িত কাউকে সনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এদিকে, ককটেল উদ্ধারের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক