ঢাকা , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ ট্রাকচালক গ্রেফতার বগুড়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করলেন সাবেক এমপি লালু নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো ধলেশ্বরী নদীতে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদরাসা মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, পরিদর্শনে RDA চেয়ারম্যান চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ হবু মা কিয়ারার রূপের ছটায় মাত অনুরাগীরা, একটি বিশেষ প্রসাধনীই তাঁর ঔজ্জ্বল্যের নেপথ্যে, কী সেটি ফুসফুস থেকে মূত্রনালির সংক্রমণ, এক ডোজেই সারবে যত রোগ, ছোঁয়াচে অসুখ নিরাময়ে কতটা কার্যকর মনোসেফ মাধবপুরে ‘শুরু করছি তোর ভাইরে দিয়া, শেষ দিমু তরে দিয়া’—সাংবাদিককে মাদক কারবারির হুমকি ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত ভারতে সন্তানকে দুই লাখে বেচে অপহরণের নাটক সাজালেন নারী নিউইয়র্কে নৃত্যশিল্পী তাহসিন মারা গেছেন ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা দুই প্রান্তে বদলি করা হলো অফিসকক্ষে মারামারি করা সেই শিক্ষক দম্পতিকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, ঘরের দেয়ালে আবেগঘন বার্তা

নিজের নাবালিকা বোনকে ধর্ষণ ! সন্তানের জন্ম দেওয়ার পর দাদাকে গ্রেফতার

  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ১২:২৫:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ১২:২৫:৫৬ পূর্বাহ্ন
নিজের নাবালিকা বোনকে ধর্ষণ ! সন্তানের জন্ম দেওয়ার পর দাদাকে গ্রেফতার নিজের নাবালিকা বোনকে ধর্ষণ ! সন্তানের জন্ম দেওয়ার পর দাদাকে গ্রেফতার
কর্নাটকের কোপ্পালে এক ২১ বছর বয়সী তরুণের বিরুদ্ধে তার নাবালিকা বোনকে একাধিকবার ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে।

সম্প্রতি ওই কিশোরী একটি সন্তানের জন্ম দিলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

এ অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত দাদাকে গ্রেফতার করেছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি কোপ্পাল জেলার গ্রামীণ থানা এলাকায় অভিযুক্ত তরুণ গত ফেব্রুয়ারি মাস থেকে তার ১৭ বছর বয়সী বোনকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ।

কিশোরীর গর্ভবতী হওয়ার বিষয়টি তার বা পরিবারের কারোরই জানা ছিল না।

গত ৩০ অক্টোবর, পেটে ও পিঠে তীব্র ব্যথা নিয়ে ওই কিশোরীকে জেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর জানা যায় নাবালিকা গর্ভবতী এবং সেই রাতেই সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়।

হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দেওয়া জবানবন্দিতে ধর্ষিতা কিশোরী জানায়, তার দাদা তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরিবারকে এই বিষয়ে জানালে অভিযুক্ত তরুণ আত্মহত্যা করার হুমকি দিত বলেও অভিযোগ করেছে ওই কিশোরী।

ঘটনাটি জানার পর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। কিশোরীর জবানবন্দির ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ধারা ৬৪(২) এবং যৌন অপরাধ থেকে শিশু সুরক্ষা আইনের (পকসো) প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কোপ্পাল গ্রামীণ থানার পুলিশ অভিযুক্ত তরুণকে বুধবার গ্রেফতার করে আদালতে পেশ করলে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার

নগরীজুড়ে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার