ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

মডেল খুশবু'র লাশ হাসপাতালে ফেলে চম্পট প্রেমিক, পরে গ্রেপ্তার

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১১:৪৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১১:৪৫:২৫ অপরাহ্ন
মডেল খুশবু'র লাশ হাসপাতালে ফেলে চম্পট প্রেমিক, পরে গ্রেপ্তার মডেল খুশবু'র লাশ হাসপাতালে ফেলে চম্পট প্রেমিক, পরে গ্রেপ্তার
মধ্যপ্রদেশের সিহোর জেলায় ২৭ বছর বয়সী মডেল খুশবু আহিরওয়ারের রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে তাঁর প্রেমিক কাশিম আহমেদ অসুস্থ অবস্থায় খুশবুকে এক বেসরকারি হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠেছে ।

চিকিৎসকরা জানান, খুশবুকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল । ঘটনার পর পুলিশ কাশিমকে গ্রেপ্তার করেছে।

ভৈনসাখেডি এলাকার এক বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ভোপালের গান্ধী মেডিকেল কলেজে পাঠায়। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ ওঠার পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়েন খুশবুর মা লক্ষ্মী আহিরওয়ার। তিনি অভিযোগ করেন, আমার মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে। ওর শরীর জুড়ে নীলচে দাগ, মুখ ফুলে গেছে এবং ব্যক্তিগত অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। ওকে পিটিয়ে মারা হয়েছে। খুশবুর বোন বলেন, "ওকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই। খুনির যেন কঠোর শাস্তি হয়। তাঁর বোন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের কাছে ন্যায়বিচারের জন্য আবেদন জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, খুশবু তাঁর প্রেমিক কাশিমের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। প্রাথমিক তদন্তে জানা যায়, তাঁরা উজ্জয়িনী থেকে ভোপালে ফিরছিলেন, সেই সময় খুশবুর শারীরিক অবস্থার অবনতি হয়। কাশিম তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

ঘটনার মাত্র তিন দিন আগে কাশিম খুশবুর মাকে ফোন করে জানিয়েছিল, আমি মুসলিম সম্প্রদায়ের, কিন্তু আপনার মেয়ে আমার সঙ্গে আছে। আমি ওকে উজ্জয়িনী নিয়ে যাচ্ছি, চিন্তা করবেন না। এরপর খুশবু নিজেও তাঁর মাকে ফোন করে আশ্বস্ত করে বলেছিলেন, মা, চিন্তা করো না, কাশিম খুব ভালো মানুষ। পরিবারের সঙ্গে এটাই ছিল তাঁর শেষ কথা।

সোশ্যাল মিডিয়ায় ‘ডায়মন্ড গার্ল ৩০’ নামে পরিচিত খুশবু আহিরওয়ার ভোপালের একজন উঠতি মডেল ছিলেন।

ইনস্টাগ্রামে তাঁর ১২ হাজারেরও বেশি অনুসারী ছিল এবং তিনি নিয়মিত ফটোশুট ও ব্র্যান্ডের সঙ্গে কাজ করতেন। বিএ কোর্সের প্রথম বর্ষের পর তিনি পড়াশোনা ছেড়ে মডেলিংকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। গত তিন বছর ধরে তিনি ভোপালে একাই থাকতেন এবং মডেলিংয়ের পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য পার্টটাইম কাজও করতেন।

পারওয়ালিয়া থানার পুলিশ জানিয়েছে, তারা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। যৌন নির্যাতন এবং হত্যা দুই দিক থেকেই তদন্ত চলছে। পুলিশ পলাতক প্রেমিক কাশিম আহমেদকে গ্রেপ্তার করেছে।

কাশিমের বিরুদ্ধে আগেও অবৈধ মদ ব্যবসার মতো অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩