ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

ঢাকার সাইন্সল্যাবে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১১:৩০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১১:৩০:২২ অপরাহ্ন
ঢাকার সাইন্সল্যাবে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঢাকার সাইন্সল্যাবে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানীতে অস্থিরতা ও নাশকতার একাধিক ঘটনায় একটি উদ্বেগজনক দিন পার হলো।

সোমবার সন্ধ্যায় রাজধানীর সাইন্সল্যাব এলাকায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে দিনভর নগরীর বিভিন্ন স্থানে আরও দুটি বাসে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করেছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইন্সল্যাবে ল্যাবএইড হাসপাতালের সামনে বিশ্ববিদ্যালয় বাসটিতে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ইউনিটগুলো কাজ করেছে। তবে আগুন লাগার কারণ এবং বাসটিতে যাত্রী ছিল কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খন্দকার রাশেদুজ্জামান নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমি মিরপুর রোডে ল্যাবএইড হাসপাতালের সামনে বাসটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখি। ভেতরে কেউ ছিল কিনা জানি না।

এর আগে সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এসব ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, একই দিন সকালে রাজধানী ঢাকা ককটেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। সকাল ৭টার দিকে ধানমন্ডি এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি এবং মাইডাস সেন্টারের সামনে দুটিসহ মোট চারটি ককটেল বিস্ফোরিত হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, এই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছে।

এছাড়াও মিরপুর এবং মোহাম্মদপুর এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
একের পর এক এসব নাশকতামূলক ঘটনার প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকার কঠোর অবস্থান নিয়েছে। রাজধানীতে সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ধর্মীয় সহাবস্থান নষ্ট করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরজুড়ে অভিযান জোরদার করেছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক