ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ পারিবারিক শান্তির জন্য রাসুল (সাঃ) এর কিছু পরামর্শ! রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, জেলাজুড়ে উৎসবের আমেজ পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: বাড়িতে ঢুকে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে জখম ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিংড়ায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি আনু রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ মাদকসেবীর কারাদণ্ড ও নগদ টাকা জরিমানা রাজশাহীতে মাদক কারবারী ও অনলাইন জুয়াড়ি সহ গ্রেপ্তার ২ রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হাফিজুল সভাপতি- কামাল সাধারণ সম্পাদক রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই নেই প্রধান শিক্ষক, নৈশপ্রহরী শূন্য ৮০

পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৯:১৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৯:১৯:০৪ অপরাহ্ন
পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু
দীর্ঘদিনের চরম ভোগান্তি ও দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর মাঝারদিয়াড় অঞ্চলের বাসিন্দাদের। যুগের পর যুগ কাদা-মাটির রাস্তায় চলাচলের কষ্ট আর ঝুঁকি পেরিয়ে অবশেষে শুরু হয়েছে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় একটি টেকসই কংক্রিট রাস্তা নির্মাণের কাজ।

এলজিইডির তত্ত্বাবধানে নির্মিতব্য রাস্তাটি ওপারের পদ্মানদীর পাড় থেকে খাসমহাল পাড়া ও স্কুল পাড়া হয়ে হারুমন্ডলপাড়া পর্যন্ত বিস্তৃত হবে। প্রায় ২ হাজার ১০০ মিটার (২.১ কিলোমিটার) দীর্ঘ ও ৩.৬৫ মিটার (১২ ফুট) প্রস্থের এই রাস্তা নির্মাণের দায়িত্ব পেয়েছেন মেসার্স মিনহাজ রাজ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর ও হরিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার বাবর আলী।

সোমবার (১০ নভেম্বর) সকালে রাস্তা নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠিকাদার বাবর আলী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার হুমায়ুন কবীর, এলজিইডি পবা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ মাহমুদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মোস্তফা আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ হাবিবুর রহমান, আবুল কালাম, দুরুল হুদা ও মোস্তাকিন প্রমুখ।

ঠিকাদার বাবর আলী বলেন,চর মাঝারদিয়াড়ে রাস্তা নির্মাণ করা সত্যিই একটি চ্যালেঞ্জিং কাজ। শহর থেকে নির্মাণ সামগ্রী আনা অত্যন্ত কষ্টসাধ্য, কারণ বিশাল পদ্মা নদী ও দুর্গম চর এলাকা পেরোতে হয়। পরিবহন ব্যয় শহরের তুলনায় প্রায় চারগুণ বেশি। তবুও স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই আমি এই কাজের দায়িত্ব নিয়েছি।”

এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ মাহমুদ জানান, রাস্তাটি নির্মিত হচ্ছে কংক্রিট ঢালাই পদ্ধতিতে, যার থিকনেস থাকবে প্রায় ৫ ইঞ্চি। এতে ব্যবহার করা হচ্ছে উচ্চমানের খোয়া, রড, পাথর, বালু, জিও সিট ও সিমেন্ট।

তিনি বলেন, রাস্তাটিতে আধুনিক পেভমেন্ট ডিজাইন ব্যবহার করা হয়েছে। ফলে বর্ষা মৌসুমেও এখানে পানি জমবে না। এই কংক্রিট রাস্তা হবে টেকসই, মজবুত ও দীর্ঘস্থায়ী। কাজের মান নিয়েও কোনো প্রকার সন্দেহের অবকাশ নেই।”

হরিপুর ইউনিয়নের মেম্বার বাবর আলী ও হুমায়ুন কবীর বলেন, এবড়ো-থেবড়ো মাটির রাস্তায় চলাচল করতে হতো স্থানীয়দের। বিশেষ করে মহিলা, শিশু ও বয়স্কদের জন্য ছিল এটি দুঃসহ কষ্টের বিষয়। অবশেষে তিনটি ওয়ার্ডের প্রায় ১০ হাজার বাসিন্দার দুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে এই রাস্তা নির্মাণের মাধ্যমে।”

রাস্তাটি নির্মিত হলে কৃষকরা তাদের কৃষিপণ্য সহজে ও কম খরচে বাজারে নিয়ে যেতে পারবেন। চর অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যখাতেও ইতিবাচক পরিবর্তন আসবে।”

চর মাঝারদিয়াড়ের দুর্গম এই এলাকায় রাস্তাটি নির্মাণকে স্থানীয়রা দেখছেন উন্নয়নের নতুন সূচনা হিসেবে।

রাস্তাটি সম্পন্ন হলে শুধু চলাচল সুবিধাই নয়, এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন, কৃষি ও ক্ষুদ্র ব্যবসা বাণিজ্যেও আসবে গতি- এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪