ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

হাতিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৮:৩৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৮:৩৬:৪০ অপরাহ্ন
হাতিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি হাতিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি
নোয়াখালীর হাতিয়ায় বিএনপির একটি অংশের গণসমাবেশে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে। উপস্থিত নেতাকর্মি ও সাধারণ জনগণ হাত তুলে গণসমাবেশে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের এই দাবি জানান।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত বিএনপির এক অংশ কর্তৃক আয়োজিত ‘সম্প্রীতি, বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা—৩১ দফা’ বিষয়ক আলোচনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক গণসমাবেশে এ দাবি তোলেন তারা। তারা এ সময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ইতোমধ্যে বিএনপি থেকে মননোয়ন পাওয়া মাহাবুবের রহমান শামীমকে বাদ দিয়ে সাবেক সংসদ সদস্য ও আজিম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

গণসমাবেশে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শামীমা আজিম, প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আবদুস সালাম, এডভোকেট মো. ইউনুছ, মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী,  উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ প্রমূখ।

গণসমাবেশে সাবেক এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেন, ১৭ বছর ধরে তারেক রহমান স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে দলকে শক্তিশালী করেছেন। তাই তার প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইতোমধ্যে বাংলাদেশের প্রায় সব গুলো সীটে অস্থায়ী ভাবে নাম ঘোষণা করা হয়েছে।  হাতিয়ার জন্য আপনারা সবাই ক্ষুব্ধ, আমিও ক্ষুব্ধ বটে। কিন্তু আপনারা অতীতে আমার পাশে যেভাবে ছিলেন সেভাবে যদি থাকেন তাহলে আমরা সফল হবে। আর আমার অবর্তমানে আমার ছেলেকে ভালবাসা দিবেন। তিনি আগামী সংসদ নির্বাচনে তার ছেলে প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিমকে সকলে সহযোগিতা করার অনুরোধ জানান।
 
গণসমাবেশে বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মীরা দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে মাঠে আসতে থাকেন। একেক ইউনিয়নের মিছিল একেক রঙে মুখরিত ছিল, কোথাও ধানের শীষের প্রতীক আঁকা ফেস্টুন, কোথাও আবার ফজলুল আজিমের ছবি ও ‘হাতিয়ার উন্নয়নে ফজলুল আজিমকে চাই’ লেখা ব্যানার উঁচিয়ে ধরা হয়। অনুষ্ঠানে নিজের ও সন্তানের বিএনপির সদস্য নবায়নের মাধ্যমে বিএনপির নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচিরও উদ্বোধন করেন সাবেক এমপি ফজলুল আজিম।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার