ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা রুয়েটে রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে উত্তেজনা: আড়াল-প্রকাশ্যে কার্যক্রমের অভিযোগে ভিন্নমত আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ রাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ পাকড়ি ইউপিতে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পুকুর খনন ​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪ বাগমারা বাজারে বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার আমিনুল রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২ গোদাগাড়ীতে হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

প্রকাশিত হলো নুরুন্নাহার মুন্নি'র কাব্যগ্রন্থ 'ভ্রূণফুল'

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৮:২৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৮:২৫:২১ অপরাহ্ন
প্রকাশিত হলো নুরুন্নাহার মুন্নি'র কাব্যগ্রন্থ 'ভ্রূণফুল' প্রকাশিত হলো নুরুন্নাহার মুন্নি'র কাব্যগ্রন্থ 'ভ্রূণফুল'
চাঁদপুর জীবনের বহুমাত্রিক স্পন্দন ও সৃষ্টির গর্ভস্থ সুরের মূর্ছনায় গড়ে উঠেছে ‘ভ্রূণফুল’ গ্রন্থের অন্তর্গঠন। কাব্যগ্রন্থটি ধারণ করেছে সময়, সমাজ ও অনুভূতির নানান স্তর। সমাজের মুখ ও মুখোশ, অর্থ আর আবেগের টানাপোড়েনে বেঁচে থাকার লড়াই, এবং বদলে যাওয়া পৃথিবীর ক্ষুদ্র প্রত্যাশাগুলো এই গ্রন্থে রূপ পেয়েছে চিত্রকলার মতো কবিতায়।

প্রেম, প্রত্যাশা, মানবতা ও স্বদেশপ্রেম প্রতিটি বিষয় আলাদা আলাদা কবিতায় জোৎস্নার মতো মেলে ধরেছে তার নিজস্ব আভা। শিউলি-ফোটা ভোরের কোমলতা থেকে শুরু করে স্রোতপাপী হন্তারকের জ্বলে-পোড়া অস্তিত্ব – সব মিলিয়ে ভ্রণফুল এক দ্বৈত অনুভূতির জগৎ নির্মাণ করেছে, যেখানে ভালোবাসার শক্তি বিবেকের কাঠগড়ায় দাঁড় করায় সময়কে।

গ্রন্থের প্রতিটি কবিতা যেন এক একটি জন্মপ্রক্রিয়া। ব্যথা, আশা, প্রেম ও পুনর্জাগরণের পরম অনুভূতি নিয়ে। শব্দে ক্ষুধার রঙ, সবুজ অভিমানে উঠে আসা প্রত্যাশা, মুখোশের আড়াল উন্মোচনের সাহস, সব মিলিয়ে মানবতার জয়গানে উচ্চারিত হয়েছে এক আশাবাদী সুর। মেটাফোরের চমকপ্রদ ব্যবহার পাঠককে টেনে নিয়ে যাবে এক গভীর অন্তর্লোকে, যেখানে প্রতিটি পঙ্কতি জন্ম নেয় নতুন জীবনের মতো। ভ্রণফুল শুধু একটি কাব্যগ্রন্থ নয়, এটি আত্মার ভেতর ফুটে ওঠা এক জীবনদর্শন।

নুরুন্নাহার মুন্নি: কবি ও কথাসাহিত্যিক। জন্ম চাঁদপুর জেলায়। তার প্রকাশিত গ্রন্থসমূহঃ আধখোলা জানালার আলাপ(কাব্যগ্রন্থ),কেউ থাকে অন্ধকারে (কাব্যগ্রন্থ),গণতন্ত্রে পুরুষতন্ত্র (গল্পগ্রন্থ), ভ্রƒণফুল (কাব্যগ্রন্থ)। সম্পাদক লিটলম্যাগ ‘আখ্যান’।নির্বাহী সদস্য,চাঁদপুর সাহিত্য একাডেমি।

লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সমতটের কাগজ সম্মাননা, ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড,মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা, একতারা ফাউন্ডেশন গুণীজন সম্মাননা,শাহীনা রব স্মৃতি পদক, ময়মনসিংহ লোকসাহিত্য পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।

নুরুন্নাহার মুন্নি বলেন, কবিতা জীবনের আখ্যান। আনন্দ-বেদনা নাটকীয়তা, স্বাধীন জীবনে পরাধীনতার বুকফাটা আর্তনাদ,ঝুলন্ত মুখোশের দুরন্ত বেড়ে ওঠা, আকাঙ্ক্ষা আর পূর্ণতা কী নেই কবিতায়! আর কী থাকে না। প্রেম , বেঁচে থাকার লড়াই আর অদম্য সৃষ্টির গর্ভ ভেদ করে জন্ম নিল ভ্রূণফুল । অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে আমার তৃতীয় কাব্যগ্রন্থ ভ্রূণফুল । আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই অনুপ্রাণন প্রকাশনীর কর্ণধার আবু ইউসুফ ভাইকে। অনুপ্রাণন প্রকাশনীর একজন লেখক হতে পেরে আমি আনন্দিত। ভ্রূণফুল কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। মূল্য: ২২৫ টাকা। বইটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনীর ফেইজবুক পেইজ ও তাদের ওয়েবসাইটে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫