ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

এখনকার প্রজন্ম জামা-কাপড়ের চেয়ে তাড়াতাড়ি সঙ্গী বদলায়: টুইঙ্কেল

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৮:০৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৮:০৫:০৮ অপরাহ্ন
এখনকার প্রজন্ম জামা-কাপড়ের চেয়ে তাড়াতাড়ি সঙ্গী বদলায়: টুইঙ্কেল এখনকার প্রজন্ম জামা-কাপড়ের চেয়ে তাড়াতাড়ি সঙ্গী বদলায়: টুইঙ্কেল
সময় যতই যাচ্ছে ততই যেন সম্পর্কের ভিত আলাদা হচ্ছে। বাড়ছে পরকীয়া। সম্পর্কের টানাপড়েন নিয়ে এবার কথা বললেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। সম্প্রতি একটি টক শো-তে টুইঙ্কেল খান্না এই প্রসঙ্গে মন্তব্য করেন।

টুইঙ্কেল মনে করেন, এখনকার প্রজন্ম জামা-কাপড়ের চেয়ে তাড়াতাড়ি সঙ্গী বদলায়। কারণ, লোকে কে কী বলছে তা নিয়ে মাথা ঘামায় না আজকের প্রজন্ম।তার দাবি, আগেকার দিনের মানুষেরা পরকীয়া লুকিয়ে রাখার চেষ্টা করতেন।

এই কথা শুনে কার্যত হতচকিত হয়ে যান কাজল এবং অনন্যা। টুইঙ্কেল যেভাবে সম্পর্কের স্থায়িত্ব নিয়ে মন্তব্য করেছেন, আজকের প্রজন্মকে এত দ্রুত মনের মানুষ বদলের ক্ষেত্রে আরও একটু ভাবনাচিন্তার পরামর্শ দিয়েছেন দুজন। 

এদিকে টুইঙ্কেলের এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই নানা মহলে চলছে জোর আলোচনা। কেউ কেউ বলছেন অভিনেত্রীর এই জবাব নিঃসন্দেহে অত্যাধিক বুদ্ধিদীপ্ত।

আবার কারও কারও দাবি, তিনি আদতে খুবই বাজে কথা বলেছেন। আজকের প্রজন্ম নিয়ে যে তার ভাবনাচিন্তা মোটেও ভালো নয়, এই মন্তব্য সে প্রমাণ দেয় বলেই দাবি বহু নেটিজেনের। 

তবে টুইঙ্কেলের সমর্থকের সংখ্যাও কম নয়। কেউ কেউ দাবি করেন, সত্যিই বর্তমানে সম্পর্কের বুনন অনেক আলাদা হয়ে গেছে। তাই ক্রমাগত বাড়ছে বিচ্ছেদ।

বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের অধিকাংশ এখন স্বনির্ভর। তাই সম্ভবত বিচ্ছেদ বাড়ছে বলেই দাবি তাদের।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক