ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

বিয়ের এক মাসের মাথায় ক্যানসার, স্ত্রীকে বাঁচাতে নির্মাতার সংগ্রাম

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৮:০২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৮:০২:১০ অপরাহ্ন
বিয়ের এক মাসের মাথায় ক্যানসার, স্ত্রীকে বাঁচাতে নির্মাতার সংগ্রাম বিয়ের এক মাসের মাথায় ক্যানসার, স্ত্রীকে বাঁচাতে নির্মাতার সংগ্রাম
বিয়ের মাত্র এক মাসের মাথায় ডা. সামরিনা আলম তানহার ক্যানসার ধরা পড়ে। সংসার জীবনের শুরুতেই শুরু হয় তার বেঁচে থাকার সংগ্রাম। এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন স্বামী, চলচ্চিত্র নির্মাতা সোহেল রহমান। নিজের ক্যারিয়ার সাময়িকভাবে স্থগিত রেখে স্ত্রীকে পাশে থেকে গত আট মাস ধরে তিনি এই লড়াই চালিয়ে যাচ্ছেন। 

সোহেল জানিয়েছেন, চিকিৎসার জন্য তিনি ইতিমধ্যেই জীবনের সব সঞ্চয় খরচ করেছেন। বর্তমানে ঋণ করে স্ত্রীর চিকিৎসা চালাচ্ছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ফিল্মমেকার। 

তিনি বলেন, গত বছর বড় বোনকে হারিয়েছি। তার চিকিৎসায় অনেক টাকা খরচ হয়েছে। এরপর মা অসুস্থ হয়ে পড়েন। ২৫ লক্ষাধিক টাকা খরচ করেও মাকে বাঁচাতে পারিনি। এরই মধ্যে স্ত্রীর ক্যানসার নিয়ে নতুন যুদ্ধ শুরু হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, বিয়ের মাত্র এক মাসের মাথায় স্ত্রীর জটিল স্টোমাক ক্যানসার (সিগনেট রিংসেল গেস্ট্রিক কারসিনোমা) ধরা পড়ে। এ পর্যন্ত তার চিকিৎসায় ৩০ লাখ টাকারও বেশি খরচ হয়ে গেছে। দেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করায় ডা. তানহার অবস্থা কিছুটা উন্নতির দিকে। চিকিৎসকরা বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। ইতোমধ্যে জার্মানির চেরি হাসপাতাল, তুরস্কের আনাদুলো মেডিকেল সেন্টার এবং অস্ট্রেলিয়ার পিটার ম্যাক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এসব দেশে সফল অপারেশনের মাধ্যমে রোগের চিকিৎসা সম্ভব।

সোহেল জানিয়েছেন, সম্প্রতি অস্ট্রেলিয়ায় তার এক ভাইয়ের স্ত্রী অপারেশনের মাধ্যমে ক্যান্সার থেকে সুস্থ হয়েছেন। তাই তিনি আশা দেখছেন। দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। তবে বিদেশে চিকিৎসার জন্য ৭০ লাখ টাকারও বেশি খরচ প্রয়োজন, যা বর্তমানে বহনের ক্ষমতা নেই। তাই তিনি সমাজের সহানুভূতিশীল মানুষদের সাহায্যের দিকে তাকিয়ে আছেন।

স্ত্রীর পাশে থাকার কথা জানিয়ে ফেসবুকে সোহেল রহমান লিখেছেন, বিয়ের অল্প কদিন পর ছবিটি তোলা। ছাদে উঠে পাখি আর আকাশ দেখছিলাম দুজনে, সাথে টুকটাক গল্প। স্কারলেট ম্যাকাও পাখির মতো আমরাও পুরোদমে ঠিক করি, পাখি না হলেও বাকি জীবন মানুষ হয়ে পাখির মতো একসঙ্গে উড়বো, থাকবো। আমাদের ছাদে উঠে পাখি দেখা হয়নি আর। চট্টগ্রাম থেকে চিকিৎসার জন্য ফ্লাইটে ঢাকা আসার সময়ও বসেছিল জানালার পাশে। মেঘ আর পাখি দেখার কথা থাকলেও আমরা দেখছিলাম আমাদের চোখ, আমাদের সামনে পড়ে থাকা আকাশ সমান চ্যালেঞ্জ। জীবন-মৃত্যুর লড়াইয়ে হার জিত যা হবে হোক, লড়াইটা আমরা একসাথে লড়বো বলে ঠিক করি।

ডা. তানহাকে সাহায্য পাঠানোর ঠিকানা

Bkash + Nagad: +8801744502541

Bkash: +8801859807454

PayPal: [[email protected]](mailto:[email protected])

Bank Accounts:

Name: Muhammad Ataur Rahman Shohel

Account Number: 0252101129741; Pubali Bank PLC, Industrial Area Branch, Chattogram; Account Type: Savings; Routing Number: 175153316; Swift Code: PUBABDDH

Name: Nishat Tasnim Oishee, Agrani Bank PLC, Khulshi Branch, Chattogram

Account Number: 0200015698432

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার