ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু নগরীর কাশিয়াডাঙ্গায় পৃথক অভিযানে নারীসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে ইমার্জিং টাইগারদের দাপট, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নারী ও শিশু নির্যাতনকারীরা জাতির শত্রু: ভূমিমন্ত্রী মিনু নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:৫৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:৫৬:৩৪ অপরাহ্ন
বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ সরকারি শাটডাউন শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। সোমবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্লেষকরা বলছেন, বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেল ভোক্তা দেশ যুক্তরাষ্ট্রে চাহিদা বাড়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের আশাবাদী করেছে। তবে বিশ্বব্যাপী সরবরাহ বৃদ্ধির উদ্বেগ এখনো বিদ্যমান।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৪৫ সেন্ট বা ০ দশমিক ৭১ শতাংশ বেড়ে ৬৪ দশমিক ০৮ ডলার হয়েছে। অপরদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪৮ সেন্ট বা ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৬০ দশমিক ২৩ ডলার হয়েছে।

রোববার যুক্তরাষ্ট্রের সিনেট সরকারি কার্যক্রম পুনরায় চালুর প্রস্তাবে ভোটের প্রস্তুতি নেয়। এতে ৪০ দিনের দীর্ঘ শাটডাউন শেষ হওয়ার আশা করা হচ্ছে।

আইজি মার্কেট বিশ্লেষক টনি সাইকামোর বলেন, সরকারি কার্যক্রম পুনরায় চালু হলে ৮ লাখ কর্মচারী বেতন পাবেন এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি শুরু হবে। এতে ভোক্তা আস্থা ও ব্যয় বাড়বে, যা জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, এতে বাজারে ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়বে এবং ডব্লিউটিআই জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৬২ ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।

গত সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয়ের দাম প্রায় ২ শতাংশ কমেছিল, যা টানা দ্বিতীয় সপ্তাহের পতন। বিশ্লেষকরা অতিরিক্ত সরবরাহের আশঙ্কাকে এর মূল কারণ হিসেবে দেখছেন।

ওপেক প্লাস দেশগুলো ডিসেম্বরে সামান্য উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে প্রথম প্রান্তিকে নতুন কোনো বৃদ্ধি না করার পরিকল্পনা নিয়েছে, যাতে সরবরাহ অতিরিক্ত না হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেল মজুত বেড়েছে। এশিয়ার সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণও দ্বিগুণ হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে চীন ও ভারতের আমদানি কমেছে, যা চাহিদার চাপ সৃষ্টি করছে।

ভারতীয় রিফাইনারিগুলো রাশিয়ার তেলের বদলে এখন মধ্যপ্রাচ্য ও আমেরিকা থেকে তেল আমদানি বাড়াচ্ছে। অন্যদিকে, রাশিয়ার লুকওইল কোম্পানি নতুন সমস্যার মুখে পড়েছে। কারণ ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হচ্ছে এবং বিক্রির পরিকল্পনা ব্যাহত হয়েছে।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাঙ্গেরিকে এক বছরের জন্য রাশিয়ার তেল আমদানিতে ছাড় দিয়েছেন। এতে বাজারে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা আরও বেড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন