ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

২৭ ভরি সোনা চুরির পর চোর নিজেই ধরা দিলেন!

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:৩২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:৩২:০৭ অপরাহ্ন
২৭ ভরি সোনা চুরির পর চোর নিজেই ধরা দিলেন! ২৭ ভরি সোনা চুরির পর চোর নিজেই ধরা দিলেন!
বান্দরবানের বালাঘাটা এলাকায় প্রবাসীর বাড়ি থেকে ২৭ ভরি সোনা চুরির ঘটনায় পুলিশের তৎপরতার কারণে চোর নিজেই ধরা দিয়েছেন।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় বালাঘাটার ওই বাড়িতে এসে মালিকের কাছে স্বীকারোক্তি দেন চোর। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে সোনা উদ্ধারে বের হন। আটক ওই চোরের নাম মোহাম্মদ ইদ্রিস সে প্রবাসীর বাড়ির পাশের বাসিন্দা।

পুলিশ জানায়, স্বর্ণ চুরির অভিযোগ পাওয়ার পর থেকে বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশের একটি টিম। গত কয়েক দিন ধরে চুরির বিষয়ে আশপাশের সব বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের কড়াকড়ির কারণে চোর ভীত হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে ৪ ভরি সোনাসহ একটি চিরকুট লিখে রেখে যায় চোর। পরে পুলিশ আরও তৎপর হলে এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করলে সন্ধ্যায় ভয় পেয়ে চোর নিজেই এসে ধরা দেন। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চুরির কথা স্বীকার করেন। পরে পুলিশ চোরকে নিয়ে সোনা উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, চোরকে আটক করেছি। জিজ্ঞাসাবাদ চলছে। সোনাগুলো কোথায় কোথায় রেখেছে, তাকে নিয়ে অভিযান চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

গত ৪ নভেম্বর প্রবাসীর বাসার মানুষ তালাবদ্ধ করে বাইরে গেলে ৩ দিন পর বাসায় এসে দেখে ঘর থেকে ২৭ ভরি সোনা চুরি হয়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার