ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

সড়কের ইউটার্নে দুই অটোরিকশার ওপর উল্টে পড়ল ট্রাক, নিহত ৩

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:২০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:২০:৩৯ অপরাহ্ন
সড়কের ইউটার্নে দুই অটোরিকশার ওপর উল্টে পড়ল ট্রাক, নিহত ৩ সড়কের ইউটার্নে দুই অটোরিকশার ওপর উল্টে পড়ল ট্রাক, নিহত ৩
ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে গেছে কুমিল্লার চৌদ্দগ্রামে। লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ী ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইকের ওপর উল্টে পড়েছে একটি মালবাহী ট্রাক। 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন নারীসহ ৩ জন। সেইসঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ হতাহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

স্থানীয়রা জানান, চৌদ্দগ্রাম থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাক ফেলনা পশ্চিমপাড়া মোড়ে কাজী বাড়ী ইউটার্নে পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও একটি ইজিবাইককে চাপা দেয় উল্টে পড়া ট্রাকটি। এতে দুই অটোরিকশাই ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই  সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী মারা যান। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। সেইসঙ্গে আহত হন আরও অন্তত ৬ জন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত