ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:১৫:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:১৫:০৫ অপরাহ্ন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা এলাকায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণ ও অর্থ-স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে জিসান (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগের পর থেকে বিয়ের দাবিতে ওই তরুণী অভিযুক্তের বাড়িতে অনশন শুরু করেছেন।

রোববার (৯ নভেম্বর) সকাল থেকে তিনি ওই বাড়িতে অনশন শুরু করেছেন। ভুক্তভোগী তরুণীর বয়স ১৭ বছর। তিনি উপজেলার ধল্লা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ধল্লা গ্রামের কাউছারের ছেলে জিসান প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় একসঙ্গে বসবাসও করেন। কিন্তু বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করে জিসান তার কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ করে গা-ঢাকা দেন। এতে প্রতারিত হয়ে তরুণী জিসানের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

বিষয়টি নিয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত জিসান ও তার মা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত