ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

জলাবদ্ধ জমিতে ফলছে সোনার ফসল, কৃষকের মুখে হাসি

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:১১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:১১:৫৩ অপরাহ্ন
জলাবদ্ধ জমিতে ফলছে সোনার ফসল, কৃষকের মুখে হাসি জলাবদ্ধ জমিতে ফলছে সোনার ফসল, কৃষকের মুখে হাসি
সাতক্ষীরার কলারোয়া উপজেলার পৌর এলাকার গোপিনাথপুরে জলাবদ্ধতা জমিতে চাষ হচ্ছে পানি ফল। মূলত বর্ষার মৌসুমে যে জমিতে পানি জমে থাকে ফসল চাষ করা অসম্ভব এমন নিচু জমিতেই চাষ হয় এই পানি ফল। কচুরিপানার মতো দেখতে গাছের নিচের অংশে পানির মধ্যে জন্মায় এই ফল। দেখতে লাল খেতে মিষ্টি, দেশজুড়ে বেশ চাহিদা রয়েছে এই ফলের। গত ১৫ বছর ধরে এই চাষের সঙ্গে যুক্ত থেকে ভাগ্য পরিবর্তন করেছেন এই এলাকার অনেকেই, পাশাপাশি আশপাশের বহু বেকারের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। 

কলারোয়ার পৌর এলাকার গোপিনাথপুরের ইয়াকুববর আলীর ছেলে নাঈম হোসেন এ বছর ৬ বিঘা জমিতে পানি ফল চাষ করেছেন। যার খরচ হয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা তিনি আশাবাদী ৩ লাখ টাকার অধিক কেনাবেচা করবেন বলে তিনি জানান। এখানে নারী পুরুষ মিলে মৌসুমজুড়ে প্রতিদিন ১০ থেকে ১৫ জন শ্রমিক কাজ করে থাকেন তার জমিতে।

যশোর-সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া পৌরসভার গোপিনাথপুর এলাকায় সড়কের দুই পাশে অনেকগুলো অস্থায়ী পানি ফলের দোকান বসেছে। মিষ্টি ও রসালো পানি ফল প্রতি কেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। চলতি পথে যাত্রীরা ভ্যান, মটরসাইকেল, ইজিবাইক ও গাড়ি থামিয়ে কিনে খাচ্ছেন, আবার অনেকে পরিবারের জন্য নিয়ে যাচ্ছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের পাইকাররা প্রতিদিন এখান থেকে পানি ফল মনপ্রতি ৬০০ টাকা করে কিনে নিয়ে যাচ্ছেন। এতে একদিকে কৃষকের মুখে হাসি ফুটেছে, অন্যদিকে ক্রেতারাও পাচ্ছেন মৌসুমি এই ফলের স্বাদ।

স্থানীয় সূত্র জানা যায়, সাতক্ষীরার দক্ষিণাঞ্চলের কালীগঞ্জ উপজেলা থেকে পানি ফল চাষের সূচনা হয়। ধীরে ধীরে কলারোয়া উপজেলাসহ আশপাশের এলাকায় এর জনপ্রিয়তা বাড়তে থাকে। বর্তমানে শুধু কলারোয়া পৌর এলাকাতেই প্রায় ১০ জন কৃষক পানি ফল চাষ করছেন। এতে নারী-পুরুষ উভয়েরই নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

চাষী মেহেদী হাসান বলেন, পানি ফল চাষ লাভজনক হলেও ধৈর্য ও যত্নের প্রয়োজন। আমি দীর্ঘদিন ধরে এই চাষ করছি। নিজের পরিবারের পাশাপাশি অনেকের জীবিকার সুযোগ তৈরি হয়েছে এতে। সরকারিভাবে যদি সহযোগিতা ও প্রশিক্ষণ দেওয়া হয়, তবে আরও অনেকেই পানি ফল চাষে আগ্রহী হবে।

কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল বলেন, বর্ষার মৌসুমে জলাবদ্ধ জমিতে অন্য ফসল হয় না। সেখানে পানি ফল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। এতে খরচ তুলনামূলকভাবে কম হলেও বাজারে চাহিদাও বেশ। আমরা সবসময় পানি ফল চাষিদের নানা ধরনের পরামর্শ দিচ্ছি। এই চাষের একটি ভালো দিক শুষ্ক মৌসুমে একই জমিতে ধানসহ অন্যান্য ফসল চাষ করলে তেমন সার প্রয়োগেরও প্রয়োজন হয় না। নতুন করে কেউ এই চাষ শুরু করতে চাইলে আমরা সার্বিক সহযোগিতা করবো।

স্থানীয় কৃষকদের মতে, সরকারি ও বেসরকারি উদ্যোগ নিলে পানি ফল চাষ শুধু কলারোয়া নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে। এতে শুধু কৃষক নয়, স্থানীয় ফল বিক্রেতা, পরিবহন শ্রমিক থেকে শুরু করে সাধারণ খুচরা ব্যবসায়ী সবাই উপকৃত হবেন।  সচেতন মহলের ধারণা, কৃষি অর্থনীতিকে এগিয়ে নিতে পানি ফল চাষ এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু