ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:০৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:০৭:১৯ অপরাহ্ন
পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু
শরীয়তপুরের জাজিরায় পুকুরে ডুবে আব্দুল্লাহ (৪) ও সিয়াম (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামা-ভাগনে।  

সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার নাওডোবা ইউনিয়নের হাজি তাহের মল্লিকের কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আবদুল্লাহ ওই এলাকার দুলাল মল্লিকের ছেলে ও সিয়াম কুতুবপুর দারুল উলুম মাদরাসার শিক্ষক আবু নাঈমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিয়াম ও সিয়াম হাজী তাহের মল্লিকের কান্দি এলাকায় বাবা মায়ের সঙ্গে বসবাস করে। সম্পর্কে তারা মামা-ভাগনে। আজ সকালে দুজন বাড়ির আঙিনায় খেলছিল। খেলাধুলার একপর্যায়ে পরিবারের অগোচরে ওই দুই শিশু বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। এদিকে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। পরে পুকুরে নেমে খোঁজ চালানোর সময় শিশু দুটির নিথর দেহ পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দা রুবিনা বেগম বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা ভেবেছিলাম বাচ্চারা খেলতে হয়তো পাশের বাড়িতে গেছে। পরে সবাই মিলে খোঁজাখুঁজি করতে গিয়ে পুকুরে তাদের দেহ পাই। এমন দৃশ্য মেনে নেওয়ার মতো না।

সিয়ামের বাবা শিক্ষক আবু নাঈম বলেন, আমার ছেলে সিয়াম খুব শান্ত স্বভাবের। কে জানত এটাই যে শেষ সকাল ছিল ওর জীবনের। আল্লাহ যেন এমন পরিস্থিতিতে বাবা-মাকে না ফেলে।

নাওডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর ঢালী বলেন, এটা খুবই মর্মান্তিক ঘটনা। এ ঘটনার পর দুটি পরিবারের সব কিছুই থমকে গেছে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবার দুটির পাশে আছি। সব অভিভাবকদের বলবো শিশুদের নিরাপত্তায় চোখে চোখে রাখতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ