ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

বাবাকে হত্যার পর মরদেহের পাশে সিগারেট হাতে বসে ছেলে

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:০৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:০৩:৩৫ অপরাহ্ন
বাবাকে হত্যার পর মরদেহের পাশে সিগারেট হাতে বসে ছেলে বাবাকে হত্যার পর মরদেহের পাশে সিগারেট হাতে বসে ছেলে
পারিবারিক কলহের জেরে মাদারীপুর জেলার শিবচরে গভীর রাতে ঘুমন্ত বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে। হত্যার পর বাবার মরদেহের পাশে বসে ছিলেন তিনি। পরে ছেলে ফারুক মিয়াকে (২৭) আটক করে পুলিশ। 

রোববার (৯ নভেম্বর) শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭ং ওয়ার্ডের পঞ্চগ্রাম এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (১০ নভেম্বর) সকালে মরদেহ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত মতি মিয়া (৬৫) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়হাটি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে কয়েক দিন আগে পরিবার নিয়ে মাদারীপুরের শিবচরে এসে একটি ভাড়াবাসায় অবস্থান করছিলেন তিনি। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার বিকেল থেকেই পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে মতি মিয়া ও তার ছেলে ফারুকের মধ্যে ঝগড়া হয়। পরে রাত আনুমানিক ১টার দিকে সবাই ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় পরিকল্পিতভাবে বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে ফারুক। এতে ঘটনাস্থলেই মতি মিয়ার মৃত্যু হয়। এ সময় পরিবারের লোকজনের ঘুম গেলে এবং চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। হত্যা করে বাবার মরদেহের পাশে বসেই সিগারেট ধরায় ঘাতক ছেলে। পরে শিবচর থানায় খবর দেয় স্থানীয়রা। সোমবার ভোরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ। একই সঙ্গে বাবাকে হত্যাকারী পাষণ্ড ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে হত্যাকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা