ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

ঈদ ঘিরে কর্মচাঞ্চল্যে মুখর ফুলবাড়ীর কামারপাড়া

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০৮:০৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০৮:০৭:১৭ অপরাহ্ন
ঈদ ঘিরে কর্মচাঞ্চল্যে মুখর ফুলবাড়ীর কামারপাড়া ঈদ ঘিরে কর্মচাঞ্চল্যে মুখর ফুলবাড়ীর কামারপাড়া
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কামারপল্লীগুলোতে কোরবানির ঈদকে সামনে রেখে বইছে ব্যস্ততার হাওয়া। বছরের অন্যান্য সময় অপেক্ষাকৃত ফাঁকা সময় কাটালেও ঈদুল আজহার আগে নতুন উদ্যমে জেগে উঠেছে কামারপাড়াগুলো।

ফুলবাড়ী পৌরসভার কাটিয়ারধর কাঁটাবাড়ী, কালীবাড়ী বাজার, পার্বতীপুর বাসস্ট্যান্ড, সুজাপুর চৌধুরী মোড় ও কামারপাড়াসহ বিভিন্ন এলাকায় ছুরি, চাপাতি, দা, বটি, চাকু, কুড়াল, হাসুয়া তৈরিতে রীতিমতো ব্যস্ত সময় পার করছেন কামাররা। ঈদের অতিরিক্ত চাহিদা মেটাতে পরিবারের নারী ও শিশুরাও হাত লাগাচ্ছেন নানা ধরণের কাজের পাশে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কামাররা ভোর থেকে রাত অবধি একটানা কাজ করে যাচ্ছেন। কাটিয়ারধর কাঁটাবাড়ীর টিনের দোচালার নিচে কাঠের কয়লার আগুনে লোহা লাল করে হাতুড়ির ঘায়ে পিটিয়ে ছুরি তৈরি করছিলেন কালীকান্ত রায়।

তিনি বলেন, ‘কোরবানির ঈদ এলে আমাদের যেনো ঘুম হারাম হয়ে যায়। কাজও বেশি হয়, আয়ও বেশ ভালো হয়।’

সুজাপুর চৌধুরী মোড়ের কামার নিরেন চন্দ্র রায় জানান, তিনি মাত্র ১২ বছর বয়সে এই পেশায় যুক্ত হন। বর্তমানে নিজস্ব দোকান চালাচ্ছেন, সঙ্গে রেখেছেন দুইজন সহকারী।

তিনি বলেন, ‘ঈদের সময় নতুন অস্ত্রপাতি তৈরির পাশাপাশি পুরনো দা-বটি ধার দিয়ে কিংবা সান দিয়ে প্রস্তুত করার জন্য অনেক অর্ডার আসে। এখন কাজের চাপ বেশ তীব্র।’

কাঁটাবাড়ীর আরেক কামার পরিমল চন্দ্র রায়, যিনি প্রায় ৩০ বছর ধরে এই পেশায় জড়িত, তিনি বলেন, ‘কোরবানির ঈদেই এমন কাজের সুযোগ মেলে, যা দিয়ে অন্তত ছয় মাস সংসার চালানোর খরচ উঠে আসে। তবে লোহা কিনতে চড়া সুদে এনজিও কিংবা পরিচিতজনদের কাছ থেকে ঋণ নিতে হয়। ব্যাংকের সহজ ঋণ সুবিধা না থাকায় বেশিরভাগ আয় ঋণ শোধেই চলে যায়।’

পুরাতন দা-বটির ধার দেওয়ার মজুরি ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত, আর নতুন অস্ত্রের দাম নির্ভর করে লোহা ও ডিজাইনের ওপর।

ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি হামিদুল হক বলেন, ‘এই প্রাচীন শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। সহজ শর্তে ব্যাংক ঋণ সুবিধা দিলে কামাররা উপকৃত হবেন। বর্তমানে হাতেগোনা কয়েকজন এই পেশাকে আঁকড়ে ধরে আছেন, বাকিরা অনেক আগেই অন্য পেশায় চলে গেছেন।’

ঈদকে ঘিরে কামারদের এই ব্যস্ততা যেন তাদের কর্মজীবনের সবচেয়ে আলো ঝলমলে অধ্যায়। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে হয়তো পৈতৃক এ শিল্প আবারও ফিরে পেতে পারে তার হারানো গৌরব। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি